উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি হয়ে মিষ্টি খেতে ভালবাসেন না, এমন মানুষ হাতে গুনেও পাওয়া যাবে না। তবে চেনা মিষ্টি খেতে ভাল না লাগলে করুন স্বাদবদল। চেনা জিলিপির স্বাদে আনুন নতুনত্বের ছোঁয়া। বিট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু, মুচমুচে জিলিপি। বিটের উজ্জ্বল রং এই মিষ্টিকে করে তুলবে আরও আকর্ষণীয়। সঙ্গে ঠান্ডা রাবড়ি থাকলে স্বাদ হবে দ্বিগুণ। বাড়ির অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের দিনে এই অভিনব মিষ্টি সহজেই বানিয়ে নিতে পারেন। জেনে নিন বিটের  জিলিপি তৈরির  পদ্ধতি-    

উপকরণ 

বিট-২৫০ গ্রাম 

ময়দা-১৫০ গ্রাম

সাদা বিউলির ডাল-১০০ গ্রাম

বেসন-২০ গ্রাম

বেকিং সোডা-২ গ্রাম

দেশি ঘি-৩০০ গ্রাম (ভাজার জন্য, প্রয়োজন অনুযায়ী)

জল- প্রয়োজনমতো

চিনির রস তৈরির জন্য উপকরণ 

চিনি-২০০ গ্রাম

জল-১০০–১৫০ মিলিলিটার

লেবুর রস-১ চা চামচ

এলাচ গুঁড়ো-এক চিমটি

জাফরান-কয়েকটি সুতো

পদ্ধতি 

বিউলির ডাল ভাল করে ধুয়ে অন্তত ৪ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।  বিটের ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। এরপর মিক্সারে পিষে মসৃণ পিউরি তৈরি করে নিন। প্রয়োজনে সামান্য জল ব্যবহার করতে পারেন। জল ঝরিয়ে ডাল মিহি করে বেটে নিন। একটি বড় পাত্রে ময়দা, বাটা ডাল, বেসন ও বেকিং সোডা মেশান। তার সঙ্গে বিটের পিউরি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে এমন গোলা তৈরি করুন, যা সহজে জিলিপির আকারে বের করা যায়। গোলা খুব পাতলা করবেন না। তারপর একটি পাত্রে চিনি ও জল দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। চিনি গলে রস তৈরি হলে তাতে লেবুর রস, এলাচ গুঁড়ো ও জাফরান মেশান। রস খুব বেশি ঘন করবেন না। আঁচ বন্ধ করে রস হালকা গরম অবস্থায় রাখুন। 

এবার কড়াইয়ে ঘি গরম করুন। জিলিপি তৈরির কাপড় বা স্কুইজ বোতলে ব্যাটার ভরে গরম ঘিয়ের মধ্যে গোল গোল করে  জিলিপির আকার দিন। মাঝারি আঁচে দু’পিঠ ভাল করে ভেজে মুচমুচে করে তুলুন। খেয়াল রাখবেন, আঁচ খুব বেশি হলে বাইরে পুড়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। জিলিপি ভাজা হয়ে গেলে অতিরিক্ত ঘি ঝরিয়ে হালকা গরম চিনির রসে ডুবিয়ে রাখুন। কয়েক মিনিট পর তুলে একটি পাত্রে সাজিয়ে রাখুন। 

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?