কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের রাজ্যে বৃহৎ আকারে চলচ্চিত্র উৎসব পালন করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল, সোমবার হাওড়ার সাঁতরাগাছি থেকে তিনি ঘোষণা করেছিলেন চলতি বছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। আজ, মঙ্গলবার সেই চলচ্চিত্র উৎসব নিয়ে বৈঠকে বসেছিলেন মিঠুন চক্রবর্তীরা। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা জিৎ, বিধায়ক-অভিনেতা রুদ্রনীল ঘোষরা। সেই বৈঠকে একগুচ্ছ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে কমিটির মুখ্য পরামর্শদাতা মিঠুন চক্রবর্তী ঘোষণা করেছেন এবারের চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রজনীকান্ত ও প্রভাস।

নিঃসন্দেহে এটা বড় চমক বলেই মনে করছেন সিনেমা বিশেষজ্ঞরা। কারণ এই প্রথম বাংলায় চলচ্চিত্র সংক্রান্ত অনুষ্ঠানে একফ্রেমে দেখা যাবে দক্ষিণী ইন্ডাস্ট্রির দুই জেনারেশনের তারকাকে। একদিকে সুপারস্টার রজনীকান্ত অপরদিকে রেবেল স্টার প্রভাস। যদিও আরও কিছু চমক থাকবে এবারের চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে এমনটাই জানিয়েছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতী দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন। প্রথমে রজনীকান্তের সঙ্গে ‘জেলার ২’, আর পরে প্রভাসের সঙ্গে ‘ফৌজি’। সেই সূত্রে দুই তারকার সঙ্গে ভাল সম্পর্ক হয়েছে মিঠুনের। সূত্রের খবর, বদলের বাংলায় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তাই এই দুই তারকাকে অনুরোধ জানিয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাতে সাড়া দিয়েছেন দুজনেই। তারপরেই এই ঘোষণা করেছেন মিঠুন। তবে চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা কোথায় হবে সেই বিষয়ে কিছুই জানা যায়নি। কারণ এতবছর ধরে নেতাজি ইন্ডোরে সেই অনুষ্ঠান হতো। সরকারে বদলের পর অনুষ্ঠানের স্থানের পরিবর্তন হবে কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি।

আরও পডুন: ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে একাধিক নিয়ম! পকেটে টান পড়বে নাকি মিলবে স্বস্তি?

এতদিন ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকতেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, সঞ্জয় দত্ত, মহেশ ভাট, কমল হাসানরা। এই প্রথম কলকাতায় চলচ্চিত্রের কোনও অনুষ্ঠানে হাজির থাকবেন রজনীকান্ত ও প্রভাস।

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

করবা চৌথে শুক্রের উদয়, সতর্ক থাকুন ৪ রাশির জাতক-জাতিকারা

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটা থেকে বাঁচতে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩