জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর দুর্নীতি মামলায় ফের তদন্তকারীদের মুখোমুখি হতে চলেছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সরকারি অর্থ তছরুপ ও আর্থিক লেনদেনে অস্বচ্ছতার অভিযোগে তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত তদন্তকারী সংস্থার দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বে থাকাকালীন বিপুল পরিমাণ সরকারি অর্থের লেনদেন নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নেমে হাসপাতালের আর্থিক অনিয়মের বিষয়টিও সামনে আসে। অভিযোগ ওঠে, হাসপাতালের সরকারি তহবিলের টাকা বিভিন্ন ভেন্ডার ও ঠিকাদারের অ্যাকাউন্টে পাঠানোর নামে বিপুল পরিমাণ অর্থ তছরুপ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ২৪ অগস্ট মামলা দায়ের করে সিবিআইয়ের কলকাতা দুর্নীতি দমন শাখা। তদন্তের পর গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে।পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং জাল নথি তৈরি ও ব্যবহারের মতো একাধিক ধারায় চার্জশিট জমা দেয় সিবিআই। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ ঘোষ। সম্প্রতি শীর্ষ আদালত সিবিআইয়ের দায়ের করা দুর্নীতি মামলায় তাঁকে জামিন দেয়।

আরও পড়ুনঃ বিপাকে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল, কলকাতায় ফিরতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

তবে সিবিআইয়ের মামলায় জামিন পেলেও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত এখনও শেষ হয়নি। সরকারি অর্থ কোথায় গিয়েছে, কারা সেই লেনদেনের সঙ্গে যুক্ত এবং এর পিছনে আরও কোনও ব্যক্তি বা সংস্থার ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। সেই কারণেই সন্দীপ ঘোষকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। 

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি

জোর ধাক্কা ট্রাম্পের, মার্কিন সেনেটে জয়ী মুসলিম প্রার্থী আল সাইদ

সুস্বাদু নিরামিষ পদের তালিকায় রাখুন ডাব-মালাই ছানা, বানিয়ে ফেলুন সহজেই

পন্টিংয়ের রেকর্ড ভেঙে ওয়ানডেতে ইতিহাস গড়লেন বিরাট

‘দীপাবলির পর পঞ্চায়েত দফতরে ৭ হাজার শূন্যপদে নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডিউটির মাঝেই মর্মান্তিক পরিণতি! গুলিতে মৃত্যু কনস্টেবলের, চাঞ্চল্য দুর্গাপুরে

মিড টার্ম নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প, সেনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেল ডেমোক্র্যাটরা

কালীপুজোর আগে দাম বাড়ল সোনার, শহরে আজকে দর কত? জেনে নিন

জামিন পেয়েও স্বস্তি নেই, আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে তলব ED-র

ভারতীয় বোলারদের দাপট, গিলদের ১৮৬ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

‘আমি প্রার্থী হলে জিততাম’, মধ্যবর্তী নির্বাচনে হারের ইঙ্গিত মিলতেই আজব সাফাই ট্রাম্পের

এমবাপেকে টপকে ১৯ বছরেই চ্যাম্পিয়নস লিগে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ইয়ামাল

রুপোর মূর্তি কালো হয়ে গিয়েছে? কীভাবে করবেন উজ্জ্বল? রইল কিছু টিপস

পালাবদলের রাজ্যে রবীন্দ্র সরোবরে ফিরছে ছট পুজো, ঘোষণা অগ্নিমিত্রার