বকটুই নিয়ে ‘লাটসাহেব’কে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার

‘লাটসাহেব সর্বদা রাজ্যের আইনশৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ঘুরে বেড়ান।’ নাম না করে রাজ্যপালকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বকটুই(Boktui) গ্রামের ঘটনায় মঙ্গলবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তার প্রভাব পড়েছে রাজ্য সরকার ও রাজভবনের সম্পর্কেও। বকটুইয়ের ঘটনার জেরে মঙ্গলবারই রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠান রাজ্যপাল জগদীপ ধনখড়(Jagdeep Dhankar)। সেই সঙ্গে দার্জিলিং থেকেও কড়া বার্তা দেন রাজ্য সরকারের উদ্দেশ্যে। যদিও সেই ঘটনা ভাল ভাবে নেয়নি রাজ্য সরকার। রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েও রাজ্য সরকারে যেভাবে কেন্দ্রের শাসকদলের সঙ্গে সুরে সুর মিলিয়ে রাজ্য সরকারের বিরোধিতা করে চলেছেন তা নিয়ে তাঁকে গতকালই চিঠি দিয়ে পাল্টা আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি সাফ জানান, রাজ্যপালের রাজ্য সরকার বিরোধী মন্তব্য অনভিপ্রেত। তাঁর মন্তব্য বকটুই গ্রামের ঘটনার নিরপেক্ষ তদন্তের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। মুখ্যমন্ত্রীর সেই চিঠির জেরে বুধবার সকালে পাল্টা জবাবি চিঠি দিয়েছেন রাজ্যপালও। তার জেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এদিন রাজ্যপালকে আক্রমণ শানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের বিধবা ভাতা প্রদানের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যপালকে আক্রমণ শানেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এ রাজ্যে একজন লাটসাহেব(Latsaheb) আছেন। সেই লাটসাহেব সর্বদা রাজ্যের আইনশৃঙ্খলা নেই বলে অভিযোগ করেন। কিন্তু নিজে দিব্যি ঘুরে বেড়ান। কথায় কথায় বলছে সবচেয়ে খারাপ বাংলা। প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে দার্জিলিং থেকে জলপাইগুড়ি। আর প্রতিদিন সরকারকে গালাগালি দিচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে এর চেয়ে অনেক বেশি হিংসার ঘটনা ঘটে। তার মানে এটাও নয় যে আমরা রামপুরহাটের ঘটনাকে সমর্থন করছি। রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় দোষীরা শাস্তি পাবেন। নিরপেক্ষ ভাবেই তদন্ত হবে। কিন্তু মনে রাখবেন অন্যের ঘরে দেশলাই জ্বালালে, নিজের ঘরেও তা উড়ে এসে পড়তে পারে। আসলে দাঙ্গা করতে পারছে না। লোকে খেতে পারছে না, তাও বলতে পারছে না। মেয়েরা পড়াশোনা করতে পারছে না, সেকথাও বলতে পারছে না। তাই দেশলাই জ্বালানো খুব সহজ। দেশলাই জ্বলাতে চক্রান্তকারীদের জুড়ি নেই। অনেক নষ্টামি অনেক দুষ্টমি দেখছি। সময়মতো পদক্ষেপ হবে।’ 

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক