চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অমরনাথ যাত্রা শুরু ৩০ জুন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবছরের অমরনাথ যাত্রা শুরু হবে ৩০ জুন থেকে। চলবে ৪৩দিন। রবিবার জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার দফতর থেকে টুইট করে অমরনাথ যাত্রার খবর দেওয়া হয়েছে।

উপরাজ্যপালের দফতর থেকে টুইট করে বলা হয়েছে, ‘যাত্রা কবে থেকে শুরু করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শ্রী অমরনাথজি অছি পরিষদ, রাজ্যপাল এবং রাজভবনের পদস্থকর্তারা বৈঠকে বসেন। সিদ্ধান্ত হয়েছে, এবছর অমরনাথ যাত্রা শুরু হবে ৩০ জুন থেকে। চলবে ৪৩দিন। ওই দিন রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধন উৎসব পালনের মধ্যে দিয়ে শেষ হবে এ বছরের অমরনাথ যাত্রা।’

এবছর অমরনাথ যাত্রায় অস্বাভাবিক ভীড় হবে বলে মনে করা হচ্ছে। করোনার কারণে ২০২০ এবং ২০২১ সালে অমরনাথ যাত্রা স্থগিত ছিল। আর ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের কারণে অমরনাথ যাত্রা ব্যাহত হয়। অমরনাথ যাত্রা সাক্ষী ছিল সন্ত্রাসী হামলারও। ওই ঘটনার পর থেকে পূণ্যার্থীদের নিরাপত্তার দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

ভারতের সর্বোচ্চ উচ্চতার হ্রদ কোনটি এবং সেখানে কীভাবে পৌঁছাবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ