জাল সার্টিফিকেট দেখিয়ে আইআইএম-য়ের ডিরেক্টর, শো-কজ নোটিশ কেন্দ্রের

চলতি শো-কজ নোটিশ পাঠানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের একটি প্রথমসারির শিক্ষাপ্রতিষ্ঠানের ডিরেক্টরের পদে আসীন হতে আবেদনপত্রে দাখিল করেছিলেন জাল সার্টিফিকেট। অবশেষে কেন্দ্র তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করতে চলেছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ডিরেক্টরকে শো-কজ নোটিশ পাঠানো হবে।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক শোকজ নোটিশ পাঠাতে চলেছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট রোহতাক-য়ের ডিরেক্টর ধীরজ শর্মাকে। শোকজ নোটিশে জানতে চাওয়া হবে, মন্ত্রক কেন তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করবে না। কেন, তিনি জাল সার্টিফিকেট দেখিয়ে ভারতের অন্যতম ঐতিহ্য মন্ডিত শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদাকে ভূলুন্ঠিত করেছেন। জবাব দেওয়ার জন্য সময় পাবেন দু সপ্তাহ। ধীরজ শর্মার নিয়োগ নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হল শোকজ নোটিশ নিয়েও। ধীরজ শর্মা ইতোমধ্যে রোহাতাকের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের ডিরেক্টর পদে পাঁচ বছর পূর্ণ করেছেন। দ্বিতীয় দফায় তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। প্রশ্ন উঠছে, জাল নথি দেখিয়ে পাঁচ বছর পূর্ণ করার পর টনক নড়ল সরকারের?

ধীরজ শর্মার নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে পঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে মামলাও রুজু হয়। আবেদনকারী জানান, ধীরজ শর্মা জাল নথি পেশ করে ভারতের অন্যতম ঐতিহ্যামণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর পদে আসীন হয়েছে। কেন্দ্রের তরফ থেকে আদালতকে বলা হয়, ধীরজ শর্মাকে তিনবার এই ব্যাপারে চিঠি পাঠানো হয়েছিল। প্রথমবার ২০২১-য়ের ১৮ ফেব্রুয়ারি। পরে ওই বছরের ২৮ জুন এবং ১৫ ডিসেম্বর। কিন্তু তার থেকে কোনও প্রত্যুত্তর আসেনি। সংশ্লিষ্টমহল মনে করছে, জবাব না আসায় এবার শোকজ নোটিশ পাঠাল শিক্ষা মন্ত্রক।

আরও পডুন কর্ণাটকে মাদ্রাসা নিষিদ্ধ করার দাবি তুললেন বিজেপি বিধায়ক

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ