শুঁড়ের সাহায্যে হাতির পিঠে ওঠেন! ইন্টারনেটে ভাইরাল বাস্তবের ‘বাহুবলী’

ইতিমধ্যেই ভিডিওটি ২৪৭২টি লাইক পেয়েছে এবং সেটি ৪৪০ বার রিটুইট করা হয়েছে।    

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক রাজামৌলীর ‘বাহুবলী’ সিনেমার সেই বিশেষ দৃশ্যটির কথা মনে আছে যেখানে সিনেমার নাম চরিত্রে অভিনয় করা অভিনেতা প্রভাস হাতির শুঁড়ের ওপর ভর করে হাতির পিঠে চেপেছিলেন। অনেকেই সিনেমার সেই বিশেষ দৃশ্যটি দেখে অভিভূত হয়েছিলেন, অনেকে আবার বলেছিলেন সিনেমা বলেই এই সব সম্ভব। সত্যি সত্যিই প্রভাসের সেই বিশেষ দৃশ্যটি সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে একাধিক শট নেওয়ার পরে একবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল সিনেমার পর্দায়। কিন্তু সম্প্রতি বাহুবলী সিনেমার সেই বিশেষ দৃশ্যটিরই হুবহু নকল করে ইন্টারনেটে ভাইরাল হয়েছেন সাধারণ এক মাহুত। হাতির পিঠে আরহন করার অভুতপূর্ব ভিডিওটি আবার টুইটারে শেয়ার করেছেন একজন আইপিএস অফিসার। 

আইপিএস অফিসার দিপাংশু কাবরা টুইটারে ওই মাহুতের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘ঠিক যে বাহুবলী ২-এর প্রভাস।’ ওই পোস্টে তিনি বাহুবলী সিনেমার পরিচালক রাজামৌলী এবং সিনেমার নায়ক প্রভাসকে ট্যাগও করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মধ্যবয়সী এক মাহুত হাতির শুঁড়ের সাহায্য অদ্ভুত দক্ষতার সঙ্গে হাতির পিঠে উঠে বসছেন। তবে ওই মাহুতের নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি। 

তবে ভিডিওটি টুইটারে পোস্ট করার কয়েক মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এবং নেটিজনদের মধ্যে অনেকেই টুইটটিকে  রিটুইট করেছেন। নেটিজনদের মধ্যে কেউ কেউ লিখেছেন, তিনিই আসলে বাস্তবের বাহুবলী।’ কেউ আবার মজা করে লিখেছেন, ‘উনি প্রভাসই, বয়স হয়ে যাওয়ার কারণে এমন দেখতে লাগছে।’ অনেকে আবার লিখেছেন, ‘এটা কোনও নতুন ব্যাপার নয়, হাতির মাহুতরা এইভাবেই হাতির পিঠে ওঠেন।’ ইতিমধ্যেই ভিডিওটি ২৪৭২টি লাইক পেয়েছে এবং সেটি ৪৪০ বার রিটুইট করা হয়েছে।    

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার