স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত করা হবে ‘ভগবদ গীতা’, ঘোষণা হিমাচল সরকারের

Share:

সিমলা: কর্ণাটক ও গুজরাটের পর হিমাচল প্রদেশের সরকার স্কুলের সিলেবাসে ‘ভগবদ গীতা’কে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে। রবিবার হিমাচলপ্রদেশের মান্ডিতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর জানিয়েছেন, রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একটি বিষয় হিসেবে ‘ভগবদ গীতা’ পড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পড়ুয়াদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।

হিমাচলপ্রদেশের শিক্ষামন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর বলেন, নবম শ্রেণি থেকে ভগবদ গীতা সিলেবাসের আওতায় নিয়ে আসা হবে। শিক্ষামন্ত্রী গোবিন্দ সিং ঠাকুর বলেন, হিন্দি ও সংস্কৃত, এই দু’টি ভাষাতে ‘ভগবদ গীতা’ পড়ানো হবে। পাশাপাশি তৃতীয় শ্রেণি থেকে সংস্কৃত পড়ানো হবে বলে হিমাচলপ্রদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

প্রসঙ্গত, মার্চের ১৭ তারিখে গুজরাট সরকার জানায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে ‘ভগবদ গীতা’-র অন্তর্ভুক্ত করা হয়েছে। গুজরাটের শিক্ষামন্ত্রী জিতু বাঘানি জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ‘ভগবদ গীতা’কে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হবে। গুজরাট সরকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, গৌরবের অনুভূতি ও দেশের ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে ‘ভগবদ গীতা’কে স্কুল সিলেবাসের অন্তুর্ভুক্ত করা হয়েছে। দেশের সংস্কৃতি সম্পর্কে পড়ুয়াদের সাম্যক জ্ঞান দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হরিয়ানা সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। হরিয়ানার শিক্ষামন্ত্রী কানওয়ারপাল গুর্জার বিজ্ঞপ্তি জারি করে স্কুল সিলেবাসে ‘ভগবদ গীতা’কে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানান। অন্যদিকে, কর্ণাটক সরকারও বিজ্ঞপ্তি জারি করে ‘ভগবদ গীতা’কে স্কুল সিলেবাসের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের কথা জানায়।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ