আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চণ্ডীগড় থাকবে হরিয়ানায়, বিধানসভায় প্রস্তাব পাশ

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: পঞ্জাবের আপ সরকারের দাবি মেনে চণ্ডীগড় ওই রাজ্যের হাতে ছেড়ে দিতে নারাজ হরিয়ানা সরকার। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই মর্মের একটি প্রস্তাব পেশ। সব রাজনৈতিক দল প্রস্তাব সমর্থন করায় প্রস্তাব পাশও হয়ে যায়।

বিধানসভায় পেশ হওয়া প্রস্তাবে বলা হয়েছে, ‘গত ১ এপ্রিল পঞ্জাব বিধানসভায় একটি প্রস্তাব পেশ করে আপ সরকার। প্রস্তাবে বলা হয়েছে, চণ্ডীগড়কে পঞ্জাবের হাতে ফিরিয়ে দিতে হবে।এই বিষয়ে তারা কেন্দ্র সরকারের সঙ্গে কথাও বলবে। এই সভা ওই প্রস্তাবের বিরোধিতা করছে। আপ সরকারের এই সিদ্ধান্ত হরিয়ানাবাসীর ভাবাবেগে আঘাতের সামিল।’

প্রস্তাবে শতদ্রু নদী থেকে রাজ্যবাসীর জন্য জল ছাড়ার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও রুজু হয়। ভারতের সর্বোচ্চ আদালতের রায় যায় পঞ্জাব সরকারের বিপক্ষে। সর্বোচ্চ আদালত পঞ্জাব সরকারে জানায়, হরিয়ানার জন্য প্রাপ্য জল ধরে রাখা যাবে না।

তবে যে বিষয়ে এবার পঞ্জাব এবং হরিয়ানা বাগযুদ্ধে জড়িয়ে গেল, তা যে নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ১৯৬৬ সালে পঞ্জাব থেকে কেটে নিয়ে তৈরি হয় নতুন রাজ্য। সম্প্রতি পঞ্জাব বিধানসভায় মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান একটি প্রস্তাব পেশ করেন, যেখানে হরিয়ানাকে পঞ্জাবের হাতে ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয়।  শেষ এখানেই নয়। প্রস্তাবে এও বলা হয়, অতীতে দেখা গিয়েছে একটি রাজ্য ভেঙে নতুন একটি রাজ্য গঠিত হলে নতুন রাজ্যের রাজধানীর নাম পরিবর্তন হয় না।  

আরও পড়ুন রাজ্যপালের সঙ্গে দেখা করে পঞ্জাবে সরকার গঠনের দাবি ভগবন্ত মানের

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ