চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিবাদে ক্ষুদ্ধ! রাশিয়াতে প্রবেশ করতে পারবেন না এই দুই দেশের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ জানানোর ফল। রাশিয়ায় প্রবেশের অধিকার হারালেন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। জানা যাচ্ছে, সম্প্রতি মস্কো বিদেশমন্ত্রকের তরফ থেকে আন্তর্জাতিক স্তরে প্রতিকূল পরিস্থিতি তৈরি করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনসহ মোট ২২৮ জন মন্ত্রী এবং সরকারি আধিকারিককে রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে রাশিয়ায় নিষিদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আর্ডার্ন। সেই সঙ্গে নিউজিল্যান্ডের আরও ১৩০ জন মন্ত্রী ও সাংসদের ওপরেও ওই একই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। 

এর পাশাপাশি মস্কোর তরফ থেকে এটাও জানানো হয়েছে যে আগামী দিনে অস্ট্রেলিয়ার আরও নানান পেশার সঙ্গে যুক্ত নাগরিকদের এই ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করা হবে। এই প্রসঙ্গে একটি সরকারি বিবৃতি জারি করেছে রাশিয়ার বিদেশ মন্ত্রক, যেখানে বলা হয়েছে, ‘অদূর ভবিষ্যতে নতুন ঘোষণার মাধ্যমে অস্ট্রেলিয়ার সামরিক, ব্যবসায়ী, বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের অন্তর্ভুক্ত করার জন্য নিষেধাজ্ঞার এই ‘কালো তালিকা’ আরও প্রসারিত করা হবে যারা আমাদের দেশের প্রতি নেতিবাচক মনোভাবকে আরও উসকে দিতে সাহায্য করছে।’ 

এর পাশাপাশি বিদেশ মন্ত্রকের তরফ থেকে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে,  ‘ওয়েলিংটন স্বেচ্ছায় সমস্ত শালীনতা ভুলে রাশিয়ার বিপক্ষে একটি এমন একটি ধারা অনুসরণ করেছে যার জেরে রাশিয়ার বৈদেশিক চুক্তি আন্তর্জাতিক স্তরে আবারও নিজের স্বাধীনতা এবং বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।’

উল্লেখ্য, রাশিয়া ইউক্রেনের ওপর হামলা করার পর থেকেই রাশিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করে মস্কোর বিরুদ্ধে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে। একদিকে এই দুই দেশ যেমন রাশিয়ার সঙ্গে সমস্ত বৈদেশিক সম্পর্ক ছিন্ন করেছিল, অন্যদিকে এই দুই দেশে রাশিয়ার একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর সঙ্গেই রাষ্ট্রসংঘের ভোটাভুটিতে ক্রমাগত রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে। এমনকি গতকাল অর্থাৎ বৃহস্পতিবারও রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটাভুটিতে রাশিয়ার বিপক্ষেই ভোট দিয়েছে এই দুই দেশ।     

Published by:

Share Link:

More Releted News:

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

আমেরিকার যুদ্ধজাহাজের উপর ড্রোন হামলা ইরানের, হরমুজ প্রণালির কাছে ফের উত্তেজনা!

ওমান উপসাগরে মার্কিন সেনার হাতে আটক ইরানের কার্গো জাহাজ, চাপে তেহরান

আমেরিকায় বসে ইরানের হয়ে অস্ত্রের দালালি! বিমানবন্দর থেকে গ্রেফতার লাস্যময়ী

শর্তের বিনিময়ে ও অবরোধ জারি থাকায় পাকিস্তানে আমেরিকার সঙ্গে বৈঠকে না ইরানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ