আমাদের স্বর্গে দেখা হবে, ইউক্রেন যুদ্ধে মৃত মাকে চিঠি

ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।     

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মায়ের সঙ্গে আর দেখা হবে না, ভাবলেই চোখ ফেটে জল আসছে নয় বছরের মেয়েটার। মায়ের সঙ্গে কথা বলতে যে বড্ড ইচ্ছা করছে। কিন্তু মা যেখানে চলে গিয়েছে, কথাও বলতে পারা যাবে না। তাই তো ইউক্রেনের ছোট্ট মেয়েটা চিঠির আশ্রয় নিল। জানে না, মা পড়বে কি না। তবু লিখল, মা আমাদের আবার স্বর্গে দেখা হবে।

সম্প্রতি ইউক্রেনের আভ্যন্তরীণ মন্ত্রী বিষয়ক উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো ট্যুইটারে হাতের লেখা একটি চিঠির ছবি পোস্ট করেছেন। ট্যুইটে ক্যাপশানে লিখেছেন, বরোদ্যাঙ্কায় মা মারা যাওয়ার পর নয় বছরের মেয়ের চিঠি। সেখানে ছোট্ট মেয়েটি লিখেছে, ‘মা, আমার জীবনে সেরা নয় বছরের জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে এত সুন্দর একটা শৈশব দেওয়ার জন্য সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি চাই তুমি আকাশের দেশে ভালো থাকো। তুমি স্বর্গে সুখে থাকো। আমাদের দুজনের আবার স্বর্গে দেখা হবে। স্বর্গে যাওয়ার জন্য আমি সব সময় ভালো মেয়ে হয়ে থাকব।’

এই চিঠি বর্তমানে ভাইরাল হয়েছে। চোখ ভিজছে নেটিজেনদের। একটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ওই শিশুটির মায়ের রুশ হামলায় মৃত্যু  হয়েছে। সেই সময় শিশুটির মা তাদের গাড়িতে ছিল।

২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসনের জেরে ইউক্রেনের একের পর এক সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, রুশ আগ্রাসনে প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে দুই শতাধিক শিশু রয়েছে।     

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে