জল্পনার অবসান, হিমাচলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী জয়রাম ঠাকুর

পাশাপাশি হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে টিকিট বন্টনেও বিশেষ নজর রাখা হবে বলে জেপি নাড্ডা মন্তব্য করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: চলতি বছরেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী কে হবে সেই নিয়ে তুমুল জল্পনা চলছিল। সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা জানান, রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন জয়রাম ঠাকুর। পাশাপাশি হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে টিকিট বন্টনেও বিশেষ নজর রাখা হবে বলে জেপি নাড্ডা মন্তব্য করেছেন।

রবিবার জেপি নাড্ডা বলেন, ডাবল ইঞ্জিনের সরকারে হিমাচল প্রদেশে ভালো কাজ হয়েছে। আগে সিমলার জ্যাম রাজ্যের একটা বড় সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান হয়েছে। সিমলার রাস্তা আগের থেকে অনেকটা চওড়া হয়েছে। তিনি বলেন, আগামী ২৫ থেকে ৩০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিমাচল প্রদেশের জনসভায় বক্তব্য রাখবেন। এই সময় কয়েক লক্ষ হিমলাচলের যুবক-যুবতী অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

জেপি নাড্ডা রবিবার হিমাচলেই থাকবেন। তিনি রাম নবমী উপলক্ষে শিমলার জাখু মন্দিরে যান বলে জানা গিয়েছে। শনিবার আপের হিমাচল প্রদেশের সভাপতি অনুপ কেশরী, সাধারণ সম্পাদক সতীশ ঠাকুর বিজেপিতে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন। অনুরাগ ঠাকুর বলেন, হিমাচল প্রদেশের মানুষের ও নিজেদের আত্মসম্মান রক্ষা করতে আপের নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন।

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ