আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেরল থেকে কাশ্মীর, ট্রাক চালিয়ে ৩,৫০০ কিলোমিটার যাত্রা মহিলার

নিজস্ব প্রতিনিধি:  নিজের পছন্দের জায়গা ঘুরতে যেতে সবাই ভালোবাসে। সাধারণত মানুষ বাস, ট্রেন, বিমানেই ঘুরতে যেতে পছন্দ করেন। কিন্তু তিনি বোধহয় সবার থেকে আলাদা। তাই তো তিনি কেরল থেকে কাশ্মীর ঘুরতে যাওয়ার জন্য পছন্দের যান হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাক। জেল্লাজা রাথেশ নামের ওই মহিলা ট্রাক চালিয়ে কেরল থেকে কাশ্মীর গেলেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর এই যাত্রার খবর ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।

জেল্লাজা রাথেশ কেরলের এর্নাকুলাম থেকে যাত্রা শুরু করেন। গন্তব্য ছিল কাশ্মীর। যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন স্বামী ও এক আত্মীয়। জানা গিয়েছে, ২ ফেব্রুয়ারি জেল্লাজা যাত্রা শুরু করেন। জেল্লাজা প্রায় ৩,৫০০ কিলোমিটার রাস্তা ট্রাক চালিয়ে কেরল থেকে কাশ্মীর পৌঁছন।

জেল্লাজা এই সম্পূর্ণ যাত্রার একটি ভিডিও তৈরি করেন। সেই ভিডিও ইন্টারনেটে প্রকাশ পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। সেখানেই তিনি বলেন, ‘আগে সিনেমার সমস্ত জায়গা দেখেছি। যখন ট্রাক নিয়ে সেখানে গেলাম, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। গুলমার্গে যাওয়ার পর মনে হল, স্বপ্নের রাজ্যে এসেছি।’ জেল্লাজা কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব হয়ে কাশ্মীরে পৌঁচেছেন।

তিনি বলেন, ট্রাকে কেরল থেকে কাশ্মীর ভ্রমণে খুব বেশি খরচ হয়নি। তাঁরা ট্রাকেই ঘুমিয়েছেন। কখনও আবার ট্রাকেই রান্না করে খেয়েছেন। জানিয়েছেন, ছোটবেলা থেকে তাঁর গাড়ি চালানোর শখ। বিয়ের পরেই গাড়ি চালানো শিখেছেন। তার আগে তাঁর গাড়ি চালানোর মতো পরিস্থিতি ছিল না। কেরল থেকে কাশ্মীর যাওয়ার আগে তিনি দুবার মুম্বই ও পুনে ট্রাকে গিয়েছিলেন স্বামীর সঙ্গে। এই দীর্ঘ যাত্রাপথে সেভাবে অসুবিধা না হলেও রাস্তায় নোংরা শৌচালয়ে অস্বস্তি হয়েছে তাঁর।

Published by:

Share Link:

More Releted News:

দিল্লির রাস্তায় হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছেন বিরাট কোহলি, ব্যাপারটা কী?

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

মেঝেয় অর্ধনগ্ন অবস্থায় পড়ে ৫৩ দুধের শিশু, ডে কেয়ারের ভাইরাল ভিডিয়োয় স্তম্ভিত বিশ্ব

কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজা-সহ পাকড়াও ২২ বৌদ্ধ সন্ন্যাসী

ভোট পরবর্তী ডুয়ার্সে পর্যটকের ঢল, সবুজ জঙ্গলে গজরাজের উঁকি বাড়াচ্ছে রোমাঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ