দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রায় দেড় লক্ষ ভোটে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন, ধূলিসাৎ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: জয় নিয়ে দিনের শুরুতে কিছুটা হলেও সংশয় ছিল। কিন্তু বেলা যতই গড়িয়েছে ততই বদলেছে সংশয়ের পরিবর্তে আত্মবিশ্বাসের পালা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে প্রচারে না গিয়েও একটা বার্তা দিয়েছিলেন যে কেন্দ্রের জনবিরোধী মোদি সরকারকে একটা কড়া বার্তা দেওয়ার প্রয়োজন রয়েছে। আসানসোল(Asansol) যেন সেই বার্তা দেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলে গিয়ে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার বার্তাও দিয়েছিলেন। দুইজনের কথাই রেখেছেন আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটাররা। গত ১২ এপ্রিল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় সেই ভোট গণনার কাজ। বেলা সাড়ে ১২টার রিপোর্ট বলছে আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল শুধু যে এগিয়ে রয়েছে তাই নয়, তৃণমূল(TMC) প্রার্থী শত্রুঘ্ন সিনহা সেখানে প্রায় ১ লক্ষ ৪০ হাজার ভোটের লিড তুলেছেন। অর্থাৎ মমতার কথা রেখে মোদিকে কড়া বার্তা দিচ্ছে আসানসোল আর অভিষেকের কথা রেখে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় দিচ্ছেও আসানসোল। 

আসানসোল দীর্ঘকাল ধরে তৃণমূলের অধরা থেকে গিয়েছে। কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্মের আগে থেকেই আসানসোল কার্যত বামদুর্গে পরিণত হয়েছিল। তৃণমূল যতদিন রাজ্যের বিরোধী দল ছিল সেই সময়েও আসানসোল লোক্সভা কেন্দ্রে জয়ের মুখ দেখেনি ঘাসফুল। পরিবর্তনের পরেও সেই ছবি বদলায়নি। আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটাররা বামেদের বিদায় জানিয়ে বিজেপিকে এনেছিলেন, কিন্তু তৃণমূলকে নয়। এটা তৃণমূলের কাছেও অস্বস্তিদায়ক হয়ে ছিল। কিন্তু এবারে আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল মরিয়া হয়ে উঠেছিল সেখানকার আমজনতার সমর্থন পেতে। সেই সমর্থন যে মিলেছে সেটা এদিন বেলা গড়াতেই পরিষ্কার হতে শুরু করেছে। প্রথম দিকে পোস্টাল ব্যালটের গণনায় বিজেপি(BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল(Agnimitra Paul) এগিয়ে ছিলেন। কিন্তু ইভিএমের গণনা শুরু হতেই লিড তোলেন শত্রুঘ্ন। এরপর বেলা যতই গড়িয়েছে প্রতিটি রাউন্ড শেষে ততই লিড বাড়াতে শুরু করেন শত্রুঘ্ন। একটা সময় এটাও দেখা যাচ্ছিল, আসানসোল লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা ৭টি বিধানসভা কেন্দ্রে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। কিন্তু এক এক করে ৭টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে যায় তৃণমূল। বেলা ১টা নাগাদ দেখা যায় শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha) প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটের লিড তুলেছেন।

আর বড় ব্যবধানে জয় আসছে সেটা বুঝতে পেরেই এদিন তৃণমূলের দাবি, ২০১৯ এর লোকসভা ভোটে তৃণমূল হেরেছিল ২ লক্ষ ভোটের ব্যবধানে। কিন্তু মানুষ এবার বিজেপিকে চূড়ান্ত ভাবে প্রত্যাখান করেছে। তাই এবার আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। সেই সঙ্গে প্রথমবারের জন্য আসানসোল লোকসভা কেন্দ্রে ঘাসফুল ফুটতে চলেছে। বিজেপির এই পিছিয়ে পড়া কার্যত তাঁদের হার সুনিশ্চিত করে দিয়েছে। সেই সঙ্গে বাংলায় বিজেপির ভবিষ্যতকেও ঘন অন্ধকারের দিকে ঠেকে দিল। একই সঙ্গে বঙ্গ বিজেপি নেতৃত্বকেও প্রশ্নের মুখে ফেলে দিতে চলেছে।

Published by:

Share Link:

More Releted News:

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ