ছাপোষা গৃহিণী স্বস্তিকা, দেখা মিলবে অর্জুন দত্তের ছবিতে শিগগিরি

টলিউডের সেনসেশন স্বস্তিকা মুখোপাধ্যায় অর্জুন দত্তের আগামী ছবিতে 'শ্রীমতী' আগামী ৮ জুলাই মুক্তি পাবে ছবিটি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক অর্জুন দত্তের পরিচালনায় আসতে চলেছে আরও এক সম্পর্কের গল্প। আর এই ছবিতেও মূল চরিত্রে রয়েছেন টলিউডের সেনসেশন স্বস্তিকা মুখোপাধ্যায়। অর্জুন দত্তের আগামী ছবি ‘শ্রীমতী’-তে আরও এক মধ্যবিত্ত পরিবারের গল্পকে তুলে ধরতে চলেছেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিপরীতে এই ছবিতে মুখ্য ভূমিকায় অর্থাৎ শ্রীমতীর স্বামীর চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। এই প্রথমবারই তাঁদের দুজনকে বড়পর্দায় জুটি বাঁধতে দেখা যাবে। এছাড়াও ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তা, তৃণা সাহা, সুদর্শন চক্রবর্তী, খেয়া চট্টোপাধ্যায়, দেবযানী বোস, ও উদয় প্রতাপ সিংকে। আগামী ৮ জুলাই মুক্তি পাবে ছবিটি। 

পুরুষশাসিত সমাজে একজন মহিলার নিজের মত করে বেঁচে থাকার ঘটনাকে বারবার নিজের ছবিতে তুলে ধরেছেন অর্জুন। এর আগে ‘অব্যাক্ত’ কিংবা ‘গুলদস্তা’ ছবিতে যেভাবে নারীচরিত্রকে তিনি তুলে ধরেছিলেন বা যেভাবে মহিলাদের দৃষ্টিভঙ্গিকে নিজের চোখ দিয়ে দেখে ছিলেন তা সত্যিই অতুলনীয়। এই ছবি প্রসঙ্গে বলতে গিয়েও সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের নিয়ে কথা বলতে আমি ভালোবাসি আর তাই বারবার তাঁদের নিয়েই আমার ছবির গল্প আবর্তিত হয়।  

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?