পুলিশকে চড় মেরে আটক সিআইএসএফ জওয়ান

প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কর্মীকে চড় মারার পাশাপাশি তাঁর উর্দি ছিঁড়ে পুলিশের হাতে আটক এক সিআইএসএফ জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কী অধিকার আছে যাকেতাকে যখনতখন মারধর করার? এই প্রশ্নটা উঠে এল পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুর টাউনের(Midnapur Town) এক ঘটনায়। সেখানে রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ(CISF) বা সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক জওয়ান প্রকাশ্য দিবালোকে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ(Police) কর্মীকে চড় মারার পাশাপাশি তাঁর উর্দি ছিঁড়ে পুলিশের হাতে আটক হয়েছে। চড় মারা ও কর্তব্যরত পুলিশকর্মীকে হেনস্থা করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। ধৃত ওই জওয়ানের নাম জয় সিংহ(Jay Singha)। তার বাড়ি মেদিনীপুর শহরের গোলাপি চক এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুর বিডিও অফিসের দিক থেকে মোটরবাইকে চেপে কুইকোটার দিকে আসছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জয় সিং। যদিও সেই সময় তিনি ইউনিফর্মে ছিলেন না। সেই সময় কুইকোটা এলাকায় বিডিও অফিসের মোড়ে যানজট সামলাচ্ছিলেন মেদিনীপুর ট্রাফিক গার্ডের পুলিশকর্মী দেবজিৎ সিং(Debjeet Singh)। হঠাৎ করেই জয় মোটরবাইক থেকে নেমে এসে নিজের পরিচয়পত্র দেখিয়ে যানজট কেন হচ্ছে প্রশ্ন তুলে দেবজিৎ সিংয়ের ওপর চড়াও হয়। দেবজিতকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি তাঁর ইউনিফর্মও ছিঁড়ে দেয় জয়। এলাকার পথচলতি মানুষজন উত্তেজিত ওই জওয়ানের হাত থেকে দেবজিতকে উদ্ধার করেন। তারপর মেদিনীপুর টাউন থানার পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জওয়ানকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার জেরে দেবজিৎ জানিয়েছেন, ‘বিডিও অফিস মোড় সবসময়ই ব্যস্ত থাকে। গাড়ির চাপও অনেক। হঠাৎ করেই ওই বাইক আরোহী মোটরবাইক রাস্তার পাশে দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করে যানজট কেন হচ্ছে? এরপর আমার গায়ে হাত তোলে এবং ইউনিফর্ম ছিড়ে দেয়। ইউনিফর্মে থাকায় আমি তাঁকে মারতে পারিনি। পথচলতি লোকজন এসে ওই ব্যক্তিকে আটকায়।’

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও