মোদির রাজ্যে কংগ্রেসে ভাঙন, দল ছেড়ে বিজেপিতে সামিল বিধায়ক

বিজেপিতে সামিল হওয়ার আগেই অবশ্য বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: বিধানসভা ভোটের দিন এগিয়ে আসতেই মোদির রাজ্য গুজরাতে দলবদলের খেলা শুরু হয়ে গেল। আজ মঙ্গলবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে সামিল হলেন তিন বারের বিধায়ক ও রাজ্যের পরিচিত আদিবাসী নেতা অশ্বিনী কোটোয়াল। বিজেপিতে সামিল হওয়ার আগেই অবশ্য বিধানসভার অধ্যক্ষের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পদ্ম শিবিরে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোটোয়াল বলেছেন, ‘কংগ্রেসে থাকলেও আমার হৃদয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপিতে যোগ দিলাম।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে অশ্বিনী কোটোয়ালের মতো জনপ্রিয় আদিবাসী নেতার দল ছাড়া কংগ্রেসের পক্ষে বড় ধাক্কা।

পাঁচ বছর আগে বিধানসভা ভোটে ৯৯ আসনে জিতে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কংগ্রেস জিতেছিল ৭৭ আসনে। কিন্তু তার পর থেকেই কংগ্রেসে ভাঙন শুরু হয়। গত পাঁচ বছরে শতাব্দী প্রাচীন দল ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন ১৫ কংগ্রেস বিধায়ক। ফলে বিজেপির শক্তি যেমন বেড়েছে তেমনই মোদির রাজ্যে ক্রমশ দুর্বল হয়েছে সোনিয়া গান্ধির দল। বর্তমানে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে আর কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩ জনে।

গত কয়েকদিন ধরেই গুজরাতে কংগ্রেসের অবস্থা টলমল। বেসুরো গাইতে শুরু করেছেন পাতিদার আন্দোলনের তরুণ-তুর্কি নেতা তথা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি হার্দিক পটেল। ইতিমধ্যেই তিনি টুইটার এবং হোয়াটসঅ্যাপ বায়ো থেকে ‘কংগ্রেস’ মুছে ফেলেছেন। ফলে তাঁর দলত্যাগ সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। হার্দিকের দল ছাড়ার আগেই এদিন আচমকা কংগ্রেসকে ধাক্কা দিলেন খেডব্রহ্মা আসন থেকে পর পর তিনবার জয়ী অশ্বিনী কোটোয়াল।  

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার টাকা! মন্ত্রিসভার বৈঠকে বড় ঘোষণা

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার