চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানের মঞ্চে সত্যজিতের প্রতিদ্বন্দ্বী, ধ্রুপদ বিভাগে

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই শুরু হচ্ছে বিশ্বমানের চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। আগেই জানা গিয়েছিল যে, এই বছর কান চলচ্চিত্র উৎসবে বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনের ১০১ তম শতবর্ষপূর্তি উপলক্ষ্যে তাঁকে সম্মান জানিয়ে, তাঁর কয়েকটি ছবি এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। অবশেষে জানা গেল, এই উৎসবের ধ্রুপদি বিভাগ কান ক্ল্যাসিকে জায়গা পেয়েছে সত্যজিৎ রায় নির্মিত জনপ্রিয় ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিটি।

আরও জানা গিয়েছে, এরজন্য দুর্লভ ছবিটির প্রিন্ট পুনরুদ্ধার করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কানের ৭৫তম আসরে এই ছবিটি প্রদর্শনী হবে। আগামী ১৭ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই উৎসব।এবার এই উৎসবের বিশেষ অংশীদার হিসেবে থাকছেন বলি-ডিভা দীপিকা পাড়ুকোন। ১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটির লেখক ছিলেন কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। এমনকী এই ছবিটি ভারতীয় জাতীয় পুরস্কারও পেয়েছিল।

যার মধ্যে শ্রেষ্ঠ পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন সত্যজিৎ রায়। সম্প্রতি, ‘ন্যাশনাল ফিল্ম আর্কাইভ’-এর কাছ থেকে এই ছবিটি সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে। তৎকালীন কলকাতার টালমাটাল অবস্থাকে তুলে ধরা হয়েছিল সত্যজিৎ রায় নির্মিত ‘প্রতিদ্বন্দ্বী’ ‘সীমাবদ্ধ’ এবং ‘দন অরণ্য’ এই ছবিগুলিতে। তবে ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিটি মূলত সেই সময়ের তিলোত্তমার সামাজিক অস্থিরতার মধ্যে আটকে পড়া একজন শিক্ষিত মধ্যবিত্ত মানুষের গল্প বলবে।

Published by:

Share Link:

More Releted News:

দশম শ্রেণীর বোর্ডে ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ