এটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা, ফারাক বোঝালেন মমতা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়েই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের সঙ্গে বাংলার ফারাক বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে(Netaji Indoor Stadium) দাঁড়িয়েই বিজেপি শাসিত মধ্যপ্রদেশ(Madhya Pradesh), উত্তরপ্রদেশের(Uttar Pradesh) সঙ্গে বাংলার(Bengal) ফারাক বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলেন ‘এখানে অন্যায় করলে শাস্তি হয়, বিচার হয়। মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা হয়। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে তো থানায় অভিযোগ জানাতে গেলে খুন হয়ে যেতে হয়। পুলিশ হাতেই ধর্ষণ হতে হয়। এখানে রং দেখে বিচার হয় না। এখানে শাস্তি হয়। আমাদের সরকার জনগণের সরকার। জনতার জন্য কাজ করে। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, আর ওদের আছে কুৎসার ভাণ্ডার।’

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার ১১ বছর পূর্ণ করল। সেই উপলক্ষ্যে এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘কোনও ঘটনাই কাঙ্খিত নয়। আমি মনে করি মা বোনেরা আমাদের সমাজের গর্ব। এটা উত্তরপ্রদেশ নয়। এটা মধ্যপ্রদেশ নয়। এটা বাংলা। এখানে অন্যায় করলে শাস্তি হয়, বিচার হয়। মা বোনেদের প্রাণ দিয়ে আগলে রাখা হয়। পুলিশের কাছে নির্দেশ দেওয়া আছে, কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে। কোনওরকম রং দেখা হবে না। বাংলা কাউকে রেয়াত করে না। অন্যায় করলে বাংলায় শাস্তি পেতেই হবে। যে দোষ করে তাঁরও যেমন শাস্তি হয়। যে চক্রান্ত করে তাঁরও শাস্তি হয়। আগে তো ছেলেমেয়েদের আলাদা স্কুল ছিল। এখন ছেলেমেয়ে একসঙ্গেই পড়াশোনা করে। সবাই খারাপ এটা ঠিক নয়। বাংলা মা-বোনেদের আবেগে গর্বিত। বাংলা ছাত্রছাত্রীদের আবেগে সমৃদ্ধ। তাই এই বাংলা বিশ্ববাংলা। বাংলায় মেয়েদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প হয়েছে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে তো থানায় অভিযোগ জানাতে গেলে খুন হয়ে যেতে হয়। পুলিশ হাতেই ধর্ষণ হতে হয়।’

নবদ্বীপের রানীর ঘাটে জলে ঝাঁপ অসুস্থ বৃদ্ধের, চলছে তল্লাশি

আদালত চত্বরে বিমানকৃষ্ণ সাহাকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম

স্কুলের বেহাল পরিকাঠামো, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ অভিভাবকদের

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন বলিউড তারকাদের, কী বললেন?

নয়াচরে মৎস্য হাবের লক্ষ্যে বেআইনি বসবাসকারীদের দখলমুক্ত করতে তৎপর জেলা প্রশাসন

কল্যাণীর কাঠমিস্ত্রীর হাতে ফুটে উঠল জগন্নাথদেবের অপূর্ব মূর্তি, যা দেখে মুগ্ধ সকলেই

যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির ধর্নায় হাজির সোনম ওয়াংচুক, হাতে গোলাপ

শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিলেন পুতিন

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

অফিসের আড়ালে মিনি গোডাউন,কৈলাস মিশ্রর অফিস থেকে কোটি কোটি টাকার বেআইনি ওষুধ উদ্ধার

আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

‘বিশ্বকাপে স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা যাবে’, ডিগবাজি খেয়ে জানাল ফিফা