হাসপাতাল থেকে ছুটি পেলেন কিংবদন্তী অভিনেত্রী মুমতাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সত্তর দশকের অভিনেত্রী মুমতাজ। কয়েকদিন আগেই পেটের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী মুমতাজ। শোনা গিয়েছিল তাঁর ডায়রিয়া হয়েছিল, সেই কারণেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। আপাততঃ নায়িকা এখন সুস্থ, সাতদিন ধরে তিনি হাসপাতালের চিকিৎসাধীনে থাকার পর আজই হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলেন তিনি। একটু সুস্থ হওয়ার পর মুমতাজ নিজেই জানিয়েছেন, তাঁর পাকস্থলী খুব খারাপভাবে সংক্রমিত হয়েছিল, তবে হাসপাতাল থেকে ফিরলেও এখনও তিনি দুর্বল রয়েছেন। তবে আস্তে আস্তে ভাল হয়ে উঠবেন বলেই বিশ্বাস তাঁর। ২৫ বছর আগে স্তন ক্যানসারে অস্ত্রোপচার হয়েছিল তাঁর, সেই কারনে আজও বাঁ হাতে সূচ ফোটাতে পারেন না মুমতাজ।

এই অভিনেত্রী বলিউডের পাট চুকিয়েছেন অনেকদিন। তাঁর শেষ ছবি ছিল অন্তত ত্রিশ বছর আগের। তবে এখন সেই ভাবে তাঁকে আর প্রকাশ্যেও দেখা যায়না। প্রয়াত কিংবদন্তী অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে তিনি একাধিক ব্লকবাস্টার ছবি সেই যুগে উপহার দিয়েছেন বলিউডকে। তবে মুমতাজ মূলত ইরানের বাসিন্দা। ব্রহ্মচারী (1968), রাম অর শ্যাম (1967), আদমি অর ইনসান (1969) এবং খিলোনা (1970) এর মতো বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।

মুমতাজ স্বাস্থ্য সম্পর্কে নিজেই এক বেসরকারি সংবাদমাধ্যমকে বলেছেন, বহুদিন ধরেই তিনি ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং কোলাইটিস উভয় রোগে ভুগছেন। তবে হঠাৎ-ই ডায়রিয়ায় আক্রান্ত হন তিনি, কিন্তু ওষুধ খেয়েও না থামার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতালেও ঠিক হতে সাত দিন লেগে গেল। তবে ২৫ বছর আগে তিনি ব্রেস্ট ক্যান্সারের আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তাঁর শরীর স্বাভাবিক।

তবে তিনি বিয়ের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র চলে গিয়েছিলেন। বিয়ের অনেক বছর পর এদেশে ফিরে এসেছেন। তাঁর স্বামী ময়ুর মাধওয়ানি তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা বললেও তিনি আর ফেরত যান নি। তবে মুম্বইতে থাকাকালীন, মুমতাজ মাঝে মাঝেই তাঁর শিল্প সহকর্মীদের সঙ্গে দেখা করেন। গত বছরের নভেম্বরেই শত্রুঘ্ন সিনহার সঙ্গে দেখা করেছিলেন তিনি। যা শত্রুঘ্ন সিনহা এবং তাঁর পরিবারের কাছে রীতিমতন সারপ্রাইজ ছিল।

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প