দেড় মাস পর আন্দামান থেকে উদ্ধার নিখোঁজ কিশোরী, গ্রেফতার এক

নাবালিকার পরিবারের তরফে জগাছা থানায় দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জগাছা থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ৪৫ দিন পর বাংলার নাবালিকাকে আন্দামান থেকে ফেরাতে সক্ষম হল রাজ্য পুলিশ। সেই সঙ্গে ওই কিশোরীকে অপহরণের অভিযোগে আন্দামান থেকে এক যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল জগাছা থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা। নাবালিকার পরিবারের তরফে জগাছা থানায় দায়ের করা হয় অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জগাছা থানার পুলিশ। তদন্তে নেমে অবশেষে ৪৫ দিন পর আন্দামান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় জগাছা থানার পুলিশ। একইসঙ্গে কিশোরীকে অপহরণ করার অভিযোগে আন্দামান থেকে  গ্রেফতার করা হয়েছে এক  যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম গুরুপদ মাইতি, তাঁর বয়স ২২ বছর। ধৃত যুবক পূর্ব মেদিনীপুরের বিষ্ণুপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। গ্রেফতার করার পর রবিবার দু’জনকেই বিমানে করে আন্দামান থেকে কলকাতায় নিয়ে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, গত ২২ মার্চ থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। জগাছা থানায় পরিবার অপহরণের অভিযোগ দায়ের করার পর হন্যে হয়ে নাবালিকার খোঁজ শুরু করে গোয়েন্দারা। এরপর মোবাইলের  নেটওয়ার্কের সূত্র ধরে ওই কিশোরীর অবস্থান সম্পর্কে জানতে পারে তদন্তকারীরা। কিশোরীর অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর সুদূর আন্দামানে পাড়ি দেয় জগাছা থানার পুলিশের একটা দল। আন্দামানে পৌঁছনোর পর সেখানকার পাহারগাঁও থানা এলাকায় কিশোরীর খোঁজে তল্লাশি চালায়। আন্দামানের পাহারগাঁও থানা এলাকা থেকে থেকে গুরুপদ মাইতি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতকে রবিবার হাওড়া আদালতে তোলা হয়।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা