মুদ্রাস্ফীতিতে গলা-বুক জলে ব্রিটেন, চল্লিশ বছরের রেকর্ড তছনছ

খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ মুদ্রাস্ফীতিতে ব্রিটেন। ৪০ বছরের রেকর্ড ভেঙে তছনছ। ভয়াবহ এই মুদ্রাস্ফীতির কারণ হিসেবে উঠে এসেছে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন। যার জেরে  ব্রিটেনে প্রতিটি খাদ্যপণ্য এবং জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

বুধবার সে দেশের জাতীয় পরিসংখ্যান দফতর থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, গ্রাহক মূল্যের মুদ্রাস্ফীতি এপ্রিল মাসে ছিল সাত শতাংশ। আর মে মাসের ১৮ তারিখের মধ্যে সেটা এক লাফে বেড়ে নয় শতাংশ পৌঁছে গিয়েছে। ১৯৮২ সালে গ্রাহক মুদ্রাস্ফীতি ১১ শতাংশ পৌঁছে গিয়েছিল। সেই রেকর্ড অক্ষত থাকায় অনেকেই স্বস্তি বোধ করছেন।

জানা গিয়েছে, ব্রিটেনে প্রতিটি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। আর্থিকভাবে যারা অনেকটাই সবল, তারাও কার্যত মাথায় হাত দিয়েছেন। গ্যাস, বিদ্যুতের দাম এক লাফে বেড়েছে ৫৪ শতাংশ। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তার পথ খুঁজে বেরাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সরকার আগামীদিনে আয়করে বড় ধরনের ছাড় দেওয়ার পাশাপাশি কম আয়ের মানুষদের জন্য ভর্তুকির ব্যবস্থা করবে। আর যে সব সংস্থা আয় বেশ ভালো, তাদের ওপর আরও চড়া হারে কর আরোপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বরিস জনসন সরকার।

খুব ভালো অবস্থাতে নেই আমেরিকা। সেখানে মুদ্রাস্ফীতি ৮.৩ শতাংশে পৌঁছে গিয়েছে। বিশ্ব যে ১৯টি দেশ ইউরো ব্যবহার করে, সেই ১৯টি দেশের আর্থিক পরিস্থিতি একেবারেই ভালো নয়। ১৯ দেশের সব কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণের ওপর সুদের হার অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

আরও পডুন সামরিক অস্ত্র ক্রয়ে রুশ নির্ভরতা কমাতে ভারতকে ‘ভেট’ আমেরিকার

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?