দংশিত হওয়ার পর জ্যান্ত সাপ ধরল কৃষক, শোরগোল হাসপাতালে

সাপের কামড় খাওয়ার পর জ্যান্ত সাপ ধরে জারে পুরে সোজা হাসপাতালে পৌঁছলেন কৃষক। জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে আসায় শোরগোল পড়ে যায় হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাপের কামড় খাওয়ার পর জ্যান্ত সাপ ধরে জারে পুরে সোজা হাসপাতালে পৌঁছলেন কৃষক। জ্যান্ত সাপ ধরে নিয়ে হাসপাতালে আসায় শোরগোল পড়ে যায় রোগী ও হাসপাতালের কর্মীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির পানবাড়ি এলাকায়। কৃষকের শারিরীক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাপে কাটা ওই কৃষকের নাম লুলেন রায়। তিনি কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলেন। কাজ করার সময় তাঁর হাতের আঙুলে বিষাক্ত গ্রীন পিট ভাইপার সাপ ছোবল দেয়। এর পর তিনি সাপটিকে ধরে একটি জারে পুরে পরিবারের সঙ্গে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন। হাসপাতালে যাওয়ার পর তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

হাসপাতালের বেডে শুয়ে এদিন লুলেন রায় জানান, তিনি জমিতে চাষের কাজ করছিলেন। আচমকাই সবুজ রঙের সাপটি তার হাতের আঙুলে কামড়ে দেয়। তারপর থেকে তার আঙুল ফুলতে শুরু করে। এরপর তাঁরা সাপটিকে ধরে জারে পুরে হাসপাতালে চলে আসেন। অন্যদিকে সাপটি নিয়ে হাসপাতালে আসার পর খবর দেওয়া হয় পরিবেশকর্মীদের। খবর পেয়ে হাসপাতালে হাজির হন জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি এসে ওই সাপটিকে উদ্ধার করেন।

ওই সাপ নিয়ে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, ‘পিট ভাইপার বা গ্রীন পিট ভাইপার নামে এই সাপটি সাধারণত চা বাগানে কিংবা জঙ্গলে থাকে। এরা বিষাক্ত সাপ। তবে একজন মানুষকে মারার মতো পরিমান বিষ এদের বিষের থলিতে থাকেনা। যেখানে ছোবল দেয় সেই জায়গা ফুলতে শুরু করে। তখন মানুষ ভয় পায়। আর এতেই হার্ট অ্যাটাক হয়ে মারা যায়। তবে এই পরিবার সাপটিকে ধরে এনেছেন। এর কোনও প্রয়োজন ছিল না। কারন সাপ দেখে রোগীর চিকিৎসা হয় না। সাপে কাটা রোগীর নির্দিষ্ট প্রোটকল রয়েছে সেই অনুযায়ী চিকিৎসা হয়। আর সাপ ধরতে গিয়ে একদিকে যেমন রোগীকে হাসপাতালে আনতে দেরি হয়। অন্যদিকে অন্য কাউকে দংশন করার সম্ভাবনা রয়েছে।’ সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসা যায় ততই ভালো বলে জানান তিনি।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার