অবিক্রিত নেই কোনও দুর্গাপ্রতিমা, এবার লক্ষ্মী-কালীর পালা কুমারটুলিতে

অন্যচিত্র কুমারটুলিতে। ষষ্ঠীর রাতেই সমস্ত দুর্গাপ্রতিমা মণ্ডপে মণ্ডপে রওনা করিয়ে দিয়েছেন মৃৎশিল্পীরা। শূন্য কারখানায় এবার তৈরি হবে লক্ষ্মী ও কালীপ্রতিমা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্যচিত্র কুমারটুলিতে। ষষ্ঠীর রাতেই সমস্ত দুর্গাপ্রতিমা মণ্ডপে মণ্ডপে রওনা করিয়ে দিয়েছেন মৃৎশিল্পীরা। শূন্য কারখানায় এবার তৈরি হবে লক্ষ্মী ও কালীপ্রতিমা। প্রতি বছরই দুর্গাপুজো শুরু হয়ে যাওয়ার পরও বেশ কয়েকটি প্রতিমা থেকে যায় কারখানাগুলিতে। কারণ সেগুলি থাকে অবিক্রিত। এবার সংখ্যাটা একেবারেই নগন্য। এর কারণ পুজো নিয়ে অনিশ্চয়তা।

মৃৎশিল্পীদের বক্তব্য, এবার পুজো নিয়ে রাজ্য সরকার কী মনোভাব নেয় সেটা দেখার পরই পুজো কমিটিগুলি প্রতিমার বায়না দিয়েছে। যদি এবারও লকডাউন বা ঠাকুর দেখায় কড়াকড়ি করতো তবে ঠাকুরের সাইজ ও চাকচিক্য কমিয়ে দিতেন অনেক পুজো কমিটি। বাজাট কাটছাঁট করেই পুজো করতেন অনেক কমিটি। কিন্তু মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের পরই ইঙ্গিত দিয়েছিলেন পুজো করার। এরপরই ঠাকুরের চুরান্ত বায়না হয়েছে অধিকাংশ।

এক মৃৎশিল্পীর কথায়, প্রতি বছরই কুমারটুলিতে বহু প্রতিমা অবিক্রিত থাকে। কলকাতার বাইরে থেকে অনেক পুজো কমিটিই শেষ মুহুর্তে প্রতিমা বায়না দিতে আসেন এখানে। তাই প্রতি কারিগরই কয়েকটি প্রতিমা অতিরিক্ত তৈরি করে রাখতেন আগেভাগে। কিন্তু এবার অনেকেই সেই ঝুঁকি নেয়নি। নির্দিষ্ট বায়না নিয়েই প্রতিমা গড়েছেন কুমারটুলির মৃৎশিল্পীরা। ফলে সব প্রতিমাই মণ্ডপে পৌঁছে গিয়েছে যথারীতি। মাত্র হাতেগোনা কয়েকটি রয়ে গিয়েছে। সমস্ত প্রতিমা বিক্রি হয়ে যাওয়ার পর কিন্তু হাত গুটিয়ে বসে নেই কুমারটুলি।

শূন্য কারখানায় তৈরি হচ্ছে নতুন কাঠামো। এবার যে মা লক্ষ্মীর ঘরে আসার পালা। ফলে কুমারটুলির বেশিরভাগ কারখানাতেই লক্ষ্মীপ্রতিমা গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি গত বছরের অবিক্রিত কালীপ্রতিমা ঝাড়াইবাছাই করে ফের সামনে আনা হচ্ছে। এবার সেগুলিকেই কাজে লাগাবেন মৃৎশিল্পীরা। নতুন প্রতিমাও তৈরি করবেন অবশ্য।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ