মুক্তি পেল সৃজিতের তৃতীয় হিন্দি ছবির ট্রেলার

মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের তৃতীয় হিন্দি ছবি 'শেরদিলঃ দা পিলিভিট সাগা'এর ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের তৃতীয় হিন্দি ছবি ‘শের দিল’ এর ট্রেলার। ‘শেরদিলঃ দা পিলিভিট সাগা’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। সঙ্গে রয়েছেন সায়নী গুপ্তা। এই ছবিতে মূলত গ্রামের সাধারণ মানুষের কথাই তুলে ধরা হয়েছে। আর এই সাধারণ মানুষদের হয়ে কথা বলেন যিনি তিনি গঙ্গারাম। এই চরিত্রেই দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। যে কিনা টাইগার রিজার্ভ পিলিভিট এর পাশের গ্রামের বাসিন্দা। যা অবস্থিত ইউপি-নেপাল বর্ডার সীমান্তে। সরকারি তরফে নিয়ম রয়েছে এই ব্যাঘ্র প্রকল্পের কাছাকাছি যদি কোন মানুষ বাঘের হামলায় নিহত হন তাহলে সরকারের কাছ থেকে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে। কিন্তু নিয়ম থাকলে নিয়মের ফাঁক থেকেই যায়। ক্ষতিপূরণ পান না গ্রামের মানুষেরা।

সৃজিতের এই ছবির গল্প বাস্তবের প্রেক্ষাপট থেকেই নেওয়া। নেপাল সীমান্তে অবস্থিত এক ব্যাঘ্র প্রকল্প বাঘের সংখ্যা .৫০ এর বেশি। নিয়ম রয়েছে জঙ্গলের বাঘ বেরিয়ে এসে যদি কোনও মানুষকে আক্রমণ করে এবং সে মারা যায় তাহলে তাকে ১০ লক্ষ টাকা সরকারের থেকে দেওয়া হবে। আর সেই আশাতেই সেই গ্রামের বহু মানুষ পেটের জ্বালায় তাদের বাড়ির বয়স্ক সদস্য বা অন্য কাউকে জঙ্গলে রেখে আসত।

অস্তিত্ব রক্ষার লড়াই, সঙ্গে বাঘের সঙ্গে লড়া্‌ বেঁচে ফেরার লড়াই, প্রকৃতি রক্ষা, মানুষ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এই সব কিছু নিয়েই ছবির গল্প। ২২ জুন বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি আর এই বাস্তবের মতোই ছবিতে দেখা যাচ্ছে গঙ্গারামকে তাঁর গ্রামের  ২০০ জন মানুষের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে।

গ্রামে টাকার দরকার কিন্তু সরকারি তরফে টাকা আসে না। তাই যাতে সরকারি নিয়ম অনুসারে ক্ষতিপূরণের টাকা পাওয়া যায় তাই ২০০ মানুষের মুখ চেয়ে সে জঙ্গলে গিয়ে বাঘের মুখে নিজের প্রাণ দিতেও রাজি। ট্রেলারে একটি দৃশ্য দেখা যাচ্ছে স্ত্রীকে আশ্বস্ত করছে সে এই বলে যে, ভগৎ সিং ৩০ বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আমি আমার গ্রামের ২০০ জনের জন্য এই ৪৬ বছর বয়সে প্রাণ দিতে পারবো না? আমার আমি ২০০ বাচ্চার বাবা। আর এর পরেই তাঁর জঙ্গল সফর ঠিক কেমন হয় কী কী মোচড় আসে গল্পে তারই খানিক ঝলক দিয়েছে এদিন ‘শের দিল’-এর ট্রেলার। 

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী