চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Yogi : ৫০-য়ে যোগী, জন্মদিনে শুভেচ্ছার বন্যা

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: রবিবার ৫০য়ে পা রাখলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath )। সোশ্যাল মিডিয়া উপচে পড়ল শুভেচ্ছাবার্তায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ শীর্ষ বিজেপি নেতারা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি রামমাথ কোবিন্দ রয়েছেন গোরক্ষপুরে। টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে রাষ্ট্রপতি তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি (Prime Minister Narendra Modi) যোগীকে শুভেচ্ছ জানাতে গিয়ে তাঁর টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার সুযোগ্য নেতৃত্বে উত্তরপ্রদেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। উত্তর প্রদেশ সরকার গৃহীত নীতিতে লাভবান হয়েছেন রাজ্যবাসী। আপনার সুযোগ্য শাসনে উত্তরপ্রদেশ ক্রমশ এগিয়ে চলেছে। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার দীর্ঘায়ু ও নীরোগমুক্ত জীবনের।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ( Amit Shah) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট আপনার সরকার উন্নয়নের লক্ষ্য নিয়েই কাজ করে। আপনার সুযোগ্য নেতৃত্বে উত্তরপ্রদেশে খতম হয়েছে গুন্ডারাজ। সেখানে চলছে আইনের শাসন। জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যেন আপনাকে আশীর্বাদ দেন। রাখেন সুস্থ ও সবল, যাতে রাজ্যবাসীর জন্য আপনি আরও কাজ করতে পারেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্ম ১৯৭২-য়ের ৫ জুন, উত্তরাখণ্ডে। রাম মন্দির নির্মাণ আন্দোলনে যুক্ত থাকার ইচ্ছে নিয়ে বাড়ি ছাড়েন। পরবর্তীকালে মহন্ত অভয়দ্যনাথের শিষ্যত্ব গ্রহণ করেন। গোরক্ষপুর মঠের তিনি প্রধান পুরোহিত।

আরও পডু়ন লক্ষ্য মহিলাদের নিরাপত্তা, নয়া বিধি যোগী সরকারের

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ