মাত্র ৬টি আসন নিরাপদ, রিপোর্ট পেলেন নাড্ডা

নাড্ডাকে সাফ জানানো হয়েছে, উনিশের ভোটে বিজেপির জেতা ১৮টি আসন এখন আর নিরাপদ নয়। মাত্র ৬টি আসনে জিততে পারে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই দিনের বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা(J P Nadda)। দিল্লি ফিরে যাওয়ার আগে বাংলায়(Bengal) বিজেপির বর্তমান অবস্থা নিয়ে একটি রিপোর্টও সঙ্গে নিয়ে যাচ্ছেন। সূত্রে জানা গিয়েছে, সেই রিপোর্ট নাড্ডার হাতে তুলে দিয়েছেন আরএসএস(RSS) বা সংঘের এক সদস্য যিনি বাংলায় দায়িত্বে রয়েছেন। সেই রিপোর্টেই নাড্ডাকে সাফ জানানো হয়েছে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বাংলা থেকে বিজেপি(BJP) যে সাফল্য পেয়েছিল ২০২৪ এর লোকসভা নির্বাচনে তার ধারে কাছেও পৌঁছাতে পারবে না বিজেপি। অর্থাৎ উনিশের ভোটে বিজেপির জেতা ১৮টি আসন এখন আর নিরাপদ নয়। ওই রিপোর্টে সাফ জানানো হয়েছে বাংলায় বিজেপির জেতা ১৮টি আসনের মধ্যে মাত্র ৬টি আসনে দল ফের জিততে পারে ২০২৪ এর লোকসভা নির্বাচনে। একই সঙ্গে ওই রিপোর্টে ৭জন বিজেপি সাংসদের(MP) গতিবিধি নিয়েও দলকে সতর্ক করে দেওয়া হয়েছে। সাফ জানানো হয়েছে এদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে।

সূত্রে জানা গিয়েছে যে ৬টি আসন বিজেপির জন্য নিরাপদ বলে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, রানাঘাট, বনগাঁ এবং পুরুলিয়া। সংঘের ধারনা এই ৬টি আসনে বিজেপি ২০২৪ সালে জয়ের মুখ দেখলেও দেখতে পারে। কিন্তু বাকি ১২টি আসনে যে জয়ের বিন্দুমাত্র কোনও সম্ভাবনা নেই সেটা ওই রিপোর্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি ওই রিপোর্টে এটাও বলা হয়েছে, যে ভাবে বাংলা ভাগের জিগির তোলা হচ্ছে তাতে দলের ভাল অপেক্ষা মন্দই বেশি হচ্ছে। বাংলার মানুষ বিজেপিকে আর পছন্দ করছে না। কেননা বাংলা স্বাধীনতার সময় দেশভাগের যন্ত্রণা সয়েছে। নতুন করে আবারও বাংলা ভাগের যন্ত্রণা সে মেনে নেবে না। বিজেপি সাংসদ ও বিধায়কেরা বাংলা ভাগের জিগির তোলা বন্ধ না করলে দক্ষিণবঙ্গ থেকে বিজেপিকে মুছে যেতে হবে। উত্তরবঙ্গেও(North Bengal) যে সেভাবে সাফল্য আসবে এমনটাও নয়। কেননা সেখানকার সংখ্যালঘু মানুষ বাংলা ভাগের বিরুদ্ধে। যদিও এই রিপোর্টকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতখানি গুরুত্ব দেবে সেটা নিয়ে সন্দেহ থাকছেই। 

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির