বিধানসভার বিধি মেনেই হোক শুভেন্দু-সহ ৭ বিধায়কের সাসপেনশন মামলার সুরাহা, জানাল হাইকোর্ট

আদালতের পরামর্শ, বিধানসভার বিধি মেনেই বিধায়কের সাসপেনশন মামলার সুরাহা হোক। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত নিক বিধানসভা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভার গত অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। সেই সংক্রান্ত বিষয় নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা-সহ ৭ বিজেপি বিধায়ক। সাসপেনশন সংক্রান্ত সেই মামলার শুনানিতে আদালতের পরামর্শ, বিধানসভার বিধি মেনেই বিধায়কের সাসপেনশন মামলার সুরাহা হোক। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত নিক বিধানসভা। সেই সিদ্ধান্ত মঙ্গলবার আদালতে জানাতে হবে।

গত অধিবেশনে অর্থাৎ বিধানসভায় গ্রীষ্মকালীন অধিবেশনে বিধানসভা কক্ষে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে। আর সেই ঘটনায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। সেই অধিবেশনে ৭ বিধায়ককে যোগ দিতে দেওয়া হয়নি। আর এবার আসন্ন বাদল অধিবেশন তাঁদের ভবিষ্যত কী হবে তাই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা-সহ সাসপেন্ডেড ৭ বিধায়ক। এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থার জানান, বিধানসভার বিধি মেনেই এর সমাধান করতে হবে। উল্লেখ্য আগামী ১০ তারিখ থেকে শুরু হবে বাদল অধিবেশন।  আগামী এক সপ্তাহ চলবে এই অধিবেশন।

এই বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায় বলেন,  ‘আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে বিধানসভাকে এড়িয়ে আদালতে যাওয়ার প্রয়োজন ছিল না। ওঁদের আগেই বলা হয়েছিল, বিধানসভার কাছে আবেদন করার কথা। আদালতে ঘন ঘন যাওয়ার প্রবণতা বন্ধ হওয়া দরকার।’  বিষয়টি নিয়ে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন,  ‘বিরোধী পক্ষের সদস্যদের বলব, বিধানসভার ঐতিহ্য অনুযায়ী গরিমা অক্ষুন্ন রেখে তারা অধিবেশনে অংশ নিয়ে নীতি সম্মতভাবে এই অধিবেশনের কার্যপ্রণালীতে অংশ নিয়ে সভার মাধুর্য বাড়াবেন।’

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক