চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুব্রতর দেহরক্ষী সায়গলকে আসানসোলের সিবিআই আদালতে পেশ

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে শুক্রবার আসানসোলের সিবিআই আদালতে পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকালেই কলকাতার সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা সায়গলকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন। গরু পাচার মামলায় বৃহস্পতিবার সায়গল হোসেনকে ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই-য়ের গোয়েন্দারা। জেরার সময় অনুব্রতর দেহরক্ষীর বয়ানে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর পর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সায়গল হোসেন ২০১৩ সাল থেকেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজে যোগ দেন। জানা গিয়েছে সায়গলের বাবাও রাজ্য পুলিশে চাকরি করতেন।  বাবার মৃত্যুর পর সায়গল পুলিশের কনস্টেবল পদে চাকরি পান। এর পর রাজ্যে পালাবদলের পর অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসাবে কাজ করেন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বাড়ি আদতে মুর্শিদাবাদের ডোমকোলে। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় তাঁর একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে। রয়েছে একাধিক গাড়িও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির দেহরক্ষীর মাধ্যমে পাচারের যাবতীয় কাজকর্ম হত। সায়গল হোসেনের হাত দিয়ে বিপুল আর্থিক লেনদেনও চলত বলে জানা গিয়েছে। নিউটাউনে সায়গল হোসেনের তিনটি ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে ফুটি তার স্ত্রীর নামে এবং একটি তার বাড়ির পরিচারিকার নামে। সেখানে তল্লাশি চালিয়ে সিবিআই আধিকারিকরা লক্ষাধিক টাকার সোনা ও জমির দলিল পেয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁর ডোমকলের বাড়িতেও একাধিকবার তল্লাশি চালিয়েছেন। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ