Patna: কোর্টে এসেছেন না সিনেমা হলে, পোশাক নিয়ে আমলাকে ধমক বিচারকের

ধমক খেয়ে ওই আমলার মুখ চুপসে যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: পোশাক ঠিক মতো পরে না আসায় এক আমলাকে কড়া কথা শুনিয়ে দিলেন পাটনা হাইকোর্টের বিচারক। পোশাকের ধরণ দেখে আমলাকে (officer) বিচারকের প্রশ্ন – আপনি কোর্টে এসেছেন না সিনেমা হলে। বিচারকের ধমক খেয়ে ওই আমলার মুখ চুপসে যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ঘটনা।
ধমক খেয়েছেন বিহারের গৃহ এবং নগরোন্নয়ন মন্ত্রকের প্রিন্সিপ্যাল সেক্রেটারি (Principal Secretary)আনন্দ কিশোর। ধমক দিয়েছেন পাটনা হাইকোর্টের বিচারক পিবি বাজানথ্রি। তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত।একটি মামলায় আদালত থেকে প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে (Principal Secretary)আদালতে হাজির হতে বলা হয়। আদালতের সমন পেয়ে প্রিন্সিপ্যাল সেক্রেটারি আনন্দ কিশোর আদালতে গিয়েছিলেন। পরনের ছিল সাদা রঙের জামা। প্যান্টের রঙ বেশ চোখে পড়ার মতো। ব্লেজার নেই। জামার ওপরের দুটি বোতাম আবার খোলা। ওই অবস্থাতেই প্রিন্সিপ্যাল সেক্রেটারি কাঠগড়ায় ওঠেন। আর সঙ্গে সঙ্গে তাঁর পোশাক থেকে মেজাজ হারান বিচারক।
আমলাকে উদ্দেশ্য করে বিচারক (Justice)পিবি বাজানথ্রি বলেন, ‘আপনি আদালতে এসেছেন না সিনেমা হলে? আদালতে আসতে হলে কী পোশাক পরে আসতে হয় আপনার জানা নেই? পোশাক তো শোভন হওয়া প্রয়োজন। আপনার জামার ওপরের দুটি বোতাম খোলা। জামার কলার উঠে রয়েছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সিনেমা হলে এসেছেন।‘
বিচারকের(Justice) মুখে ওই কথা শুনে আমলা হতভম্ব হয়ে যান। কার্যত তাঁর মুখে হাসিখুশি ভাব উড়ে যায়। আমলা বোঝানোর চেষ্টা করেন আদালতে আসতে গেলে কী ধরনের পোশাক পরে আসা উচিত বা পোশাকের কোনও ড্রেস কোড আছে কি না। 

আরও পড়ুন দেড় কোটিতে বিক্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত রোলেক্স ঘড়ি

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক