Prophet: বন্ধ হোক এবার বিক্ষোভ, আর্জি মুসলিম সংগঠনের

বিক্ষোভ বন্ধের আর্জি জানিয়েছে জামাত-ই-ইসলামি হিন্দ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নবীকে (Prophet) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্তে লাগাতার বিক্ষোভে জনজীবন প্রভাবিত। রাঁচিতে বিক্ষোভ থামাতে পুলিশকে গুলি চালাতে হয়েছে। পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন দুজন। বিক্ষোভ হয়েছে জম্মু-কাশ্মীরেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।

লাগাতার বিক্ষোভে একপ্রকার বিরক্ত দেশের মুসলিম সংগঠন। জামাত-ই-ইসলামি হিন্দ (Jamaat-e-Islami Hind) দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিক্ষোভ প্রদর্শন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সংগঠনের মুখপাত্র মালিক আসলাম জানিয়েছেন, ‘নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানানোর অধিকার প্রত্যেক মুসলিম ভায়েদের রয়েছে। পাশাপাশি দেশে শান্তির পরিবেশ তৈরির নৈতিক দায়িত্ব তাদের কাঁধে বর্তায়।’ জামাত-ই-ইসলামি হিন্দের (Jamaat-e-Islami Hind)এই বিবৃতি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

নবীকে নিয়ে গত কয়েকদিন ধরে দেশের নানা প্রান্ত থেকে বিক্ষোভের খবর এসেছে। রাঁচির পাশাপাশি উত্তরপ্রদেশেও হয়েছে ব্যাপক বিক্ষোভ। লোক খেপিয়ে তোলার অভিযোগ ওঠে মহম্মদ জাভেদের বিরুদ্ধে। প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি (Prayagraj Development Authority বা PDA)  বুলডোজার চালিয়ে ভেঙে ফেলে তাঁর বাড়ি। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় নবীকে (Prophet) নিয়ে যারাই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে, তাদের বিরুদ্ধে চলবে বুলডোজার। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের জেরে রাজ্যের কোনও প্রান্ত থেকেই নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি। বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, ইরান।

আরও পড়ুন Prayagraj: Yogi প্রশাসন বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিল অশান্তির নাটের গুরুর বাড়ি

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

ট্রাম্পের ছবি-সহ ২৫০ ডলারের নোট চালুতে রাজি না হওয়ায় অপসারিত আধিকারিক

কুরবানির মাংস কাটছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস, ভিডিও ভাইরাল

২০ বছরে প্রথম, ভারতীয় আমের উপরে নিষেধাজ্ঞা জাপানের

ক্যান্সারের মতো মারণ রোগের সফল চিকিৎসা পুরুলিয়ায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজে

কর্নাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে সাসপেন্স, দিল্লিতে সিদ্দারামাইয়া-ডি কে শিবকুমার

বিশ্বাস পরিবারে ভাঙন! ডিভোর্সের পথে স্বরূপ ও তৃণমূল কাউন্সিলর জুঁই

পদত্যাগ করলেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান সহ ৮ কাউন্সিলর

পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক রুখতে গ্রামবাসীদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে বিজিবি!

বাংলায় নতুন বিধায়কদের ১৭৬ জনই ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছেন

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

‘অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে কোনও মামলা হবে না’, বার্তা অমিত শাহের

বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়াই কাল, দামোদরের জলে তলিয়ে গেল নাবালক

কাজে দেবে না ছাতাও, কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী