‘অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভ সামলাতে ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রীর

বিহার সহ একাধিক রাজ্যে গত চারদিন ধরে কার্যত তাণ্ডব চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পের বিরোধিতার আগুনে পুড়ছে গোটা দেশ। বিক্ষোভকারীদের আন্দোলনে অগ্নিগর্ভ বিহার (Bihar) সহ ১৩ রাজ্য। পরিস্থিতি সামলাতে শনিবার নতুন টোপ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী (Defence Minister) রাজনাথ সিং (Rajnath Singh)। তড়িঘড়ি টুইট করে জানিয়েছেন, ‘সেনাবাহিনীতে ‘অগ্নিপথ’ (Agnipath) প্রকল্পে যে সমস্ত ‘অগ্নিবীর’দের (Agniveer)  নিয়োগ করা হবে, তাঁদের জন্য প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) নিয়োগে ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা উপকূল রক্ষী বাহিনী (Coast Guard), অসামরিক প্রতিরক্ষা (Civil Defence) সহ ১৬টি দফতরে ওই নিয়োগ করা হবে। যদিও প্রতিরক্ষা মন্ত্রীর নয়া টোপ বিক্ষোভকারীদের ক্ষোভ কতটা প্রশমন করতে পারবে তা নিয়ে সন্দিহান প্রাক্তন সেনা আধিকারিকরা।

গত ১৪ জন আচমকাই সেনায় নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পের সূচনা করেছে মোদি সরকার। প্রতিরক্ষাখাতে বিপুল খরচ কমাতে সেনাবাহিনীতে মাত্র চার বছরের জন্য নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে গোটা দেশেই বিক্ষোভে নেমেছে সেনায় যোগ দিতে ইচ্ছুক যুব প্রজন্ম। বিহার সহ একাধিক রাজ্যে গত চারদিন ধরে কার্যত তাণ্ডব চলছে। সড়ক অবরোধের পাশাপাশি একাধিক ট্রেনেও আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি যে এতটা ভয়াবহ হবে, তা আনুমান করতে পারেননি বলে জানিয়েছেন নৌ সেনা প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার।

কীভাবে ‘অগ্নিপথ’ নিয়ে বিক্ষোভের আগুন নেভানো যায়, তা নিয়ে শনিবার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সূত্রের খবর, ওই বৈঠকেই ‘অগ্নিবীর’দের (Agniveers) জন্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

মার্কিন মুলুকে মোটেলে অগ্নিকাণ্ডের জেরে নিহত ভারতীয় দম্পতি সহ তিন

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ

সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয়

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন সত্যি হচ্ছে ৮ বছরের মানুর

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি