‘অগ্নিবীর’দের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে অভিষেকের নিশানায় কৈলাস

‘অগ্নিবীর’দের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তার জেরেই এবার অভিষেকের নিশানায় চলে এলেন বিজয়বর্গীয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন যত গড়াচ্ছে ততই দেশের মানুষের সামনে বিজেপির(BJP) আসল রূপ উন্মোচিত হচ্ছে। যে সব রাজ্যের মানুষ বিজেপিকে প্রতিটি নির্বাচনে দুইহাত ঢেলে ভোট দিচ্ছে সেই সব রাজ্যেই এখন মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে। কৃষক আইন নিয়ে দেশজুড়ে বিশেষ করে গোবলয়ের রাজ্যগুলিতে যেভাবে বিজেপির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হতে দেখা গিয়েছিল সেই একই ধাঁচে এবার দেশের ১৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ‘অগ্নিপথ’(Agnipath) প্রকল্পের বিরুদ্ধে যুব সমাজের আন্দোলন। দেশের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিক্ষুব্ধ যুবসমাজকে অনুরোধ জানিয়েছেন হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসতে কিন্তু একই সঙ্গে বিজেপি সরকারের এই প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেছে। এই অবস্থায় ‘অগ্নিবীর’(Agniveer)দের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়(Kailash Bijaybargiya) যার জেরে দেশজুড়ে ছিঃ ছিঃ কার রব উঠেছে। কৈলাসের সেই মন্তব্যের বিরুদ্ধেই এবার সরব হলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

রবিবার মধ্যপ্রদেশে এক সাংবাদিক বৈঠকে কৈলাস বলেন, ‘সেনার প্রশিক্ষণ পেয়ে অগ্নিবীররা হয়ে উঠবেন কঠোর শৃঙ্খলাপরায়ণ৷ তাঁরা সব আদেশ পালন করতে শিখবেন৷ চার বছর দেশ সেবা করার পর যদি তাকে বাহিনী ছাড়তে হয় তখন তিনি এককালীন ১১ লাখ টাকা পাবেন৷ এছাড়া অগ্নিবীরের তকমা নিয়ে সমাজে ঘুরে বেড়াবে৷ আমার যদি বিজেপি অফিসে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন পড়ে তাহলে আমি অগ্নিবীরদের অগ্রাধিকার দেব৷’ কৈলাসের এই মন্তব্য নিয়েই এখন দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এই অবস্থায় সোমবার ত্রিপুরায়(Tripura) সেখানকার ৪টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রচারে গিয়ে আগরতলায় এক সাংবাদিক বৈঠকে কৈলাসের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, ‘নোটবন্দি পরিকল্পনা ঘোষণা হয়েছিল অপরিকল্পিত ভাবে, কৃষক আইনও তাই। অগ্নিপথ প্রকল্পের ঘোষণাও হয়েছে অপরিকল্পিত ভাবে। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে ব্যাট দিয়ে পেটাবে আর অগ্নিবীররা বিজেপির অফিসে দারোয়ান হবে! সেনা দরদি হলে ওই সব নেতাকে দল থেকে বহিষ্কার করা উচিত। সেনা নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করেন তাদের দেশ থেকে তাড়ানো উচিত। বিক্ষোভ দেখালে তা যেন শান্তিপূর্ণ হয়। চিন্তা করবেন না কৃষক আইনের মতোও অগ্নিপথ প্রকল্পপ প্রত্যাহার করতে বাধ্য হবে বিজেপির সরকার।’

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ