আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাষ্ট্রের সাংলিতে রহস্যমৃত্যু, একই পরিবারের ৯ জনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সাংলি: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) পরে এবার মহারাষ্ট্রের (Maharasthra) সাংলিতে (Sangli)  রহস্যমৃত্যু। সোমবার একই পরিবারের নয় জনের  মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আত্মঘাতীই হয়েছেন সবাই। তবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

পুলিশ জানিয়েছে, এদিন সাংলির মাহাইসালে (Mhaisal town) পাশাপাশি থাকা দুটি বাড়ি থেকে মোট নয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অভিশপ্ত দুই বাড়ির মালিক দুই সহোদর মানিক ইয়াল্লাপ্পা বাহানমোরে (Manik Yallapa Vhanmore) এবং পোপট ইয়াল্লাপ্পা বাহানমোরে (Popat Yallapa Vhanmore )।  মানিকের ঘর থেকে  তাঁর মা, স্ত্রী ও দুই সন্তানের দেহ সহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পশু চিকি‍ৎসক হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন মানিক। ছোট ভাই পোপটের ঘর থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান সহ চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির ভিতরে মৃতদেহ যেভাবে ছড়িয়ে ছিটিয়েছিল তাতে পুলিশ আধিকারিকদের অনুমান, সবাই কীটনাশক খেয়েই আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন একই সঙ্গে দুই ভাই সহ গোটা পরিবার আত্মহত্যার পথ বেছে নিলেন তা ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের।

সাংলির পুলিশ সুপার (Sangli Superintendent of Police) দীক্ষিত গেনদাম (Dikshit Gedam) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একই পরিবারের নয়জনের মর্মান্তিক মৃত্যু নিয়ে পড়শিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট করে বলা যাচ্ছে না।

 

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ