চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই নয়, আনিস কাণ্ডে সিটেই আস্থা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: ছাত্র নেতা আনিস খানের খুনের মামলায় সিটের তদন্তে আস্থা রাখল কলকাতা হাইকোর্ট। সিবিআই নয়, আনিস খুনের তদন্ত করবে সিট, মঙ্গলবার এই নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। আনিসের পরিবারের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশনের বেঞ্চের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আনিস খানের বাবা সালেম খান।

এর আগে এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিচারপতি রাজশেখর মান্থা আনিস মামলায় জানান, সিবিআইকে তদন্তভার হস্তান্তরিত করার প্রয়োজন নেই। সিট যেমন তদন্ত করছে, সেটাই যথেষ্ট।  বরং সিট দ্রুত তদন্ত শেষ করুক এবং চার্জশিট পেশ করুক।

প্রসঙ্গত চলতি মাসের ৭ তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি আনিস খানের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে বেশকিছু প্রশ্ন তোলেন। রাজ্য সরকারকে আদালত প্রশ্ন করে, একটি মামলায় শুধু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ। এর পরও কি পুলিশের তদন্তের উপর রাজ্যের মানুষের আস্থা থাকবে? সেদিন আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, পুলিশের তদন্তে বিশ্বাস না রাখার কোনও কারণ নেই। সত্য উদঘাটনের সব চেষ্টা রাজ্য করছে, সিট গঠন করা হয়েছে।

উল্লেখ্য হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার আমতা থানার সারদা দক্ষিণ খাঁ পাড়া এলাকার বাসিন্দা ছাত্র নেতা আনিসখানকে খুন করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। গত ১৮ ফেব্রুয়ারি রাতে আনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করার অভিযোগ ওঠে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। আনিসের পরিবারের দাবি, আমতা থানার একজন পুলিশ আধিকারিক এবং তিনজন সিভিক ভলান্টিয়ার সেদিন রাতে আসে। তারাই এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ পরিবারের। এর পর সেই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য দাবি জানিয়ে আসছেন আনিসের পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ