আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিসর্জনের পর গঙ্গার ঘাট সাফাইয়ের কাজে তত্‍পর কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি: দশমীতে কলকাতার অধিকাংশ বাড়ির পুজো এবং ছোট ও মাঝারি পুজোরই প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। আজ অর্থাৎ শনিবারও চলছে প্রতিমা বিসর্জন। আর এরমধ্যেই যুদ্ধকালীন তত্‍পরতায় গঙ্গার ঘাটগুলি সাফাইয়ের কাজে নেমে পড়লেন কলকাতা পুরসভার কর্মীরা। শনিবার সকাল থেকে গঙ্গার বিভিন্ন ঘাট পরিষ্কারের কাজ চলছে। ঘাটগুলি থেকে সরিয়ে ফেলা হচ্ছে প্রতিমার কাঠামো, ফুল-সহ অন্যান্য বর্জ্য পদার্থ। পাশাপাশি, চলছে আবর্জনা সাফাইয়ের কাজও।

প্রতিবছরই প্রতিমা বিসর্জন উপলক্ষ্যে আগেভাগেই তৈরি হয় কলকাতা পুরসভা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার ১৭টি ঘাটেই চলে প্রতিমা বিসর্জনের পালা। প্রতিটি ঘাটেই পুরকর্মীদের মোতায়েন করা হয়। সেই সঙ্গে ক্রেন ও জেসিবি মেশিনও রাখা হয়। বড় প্রতিমাগুলি ক্রেনের সাহায্যে গঙ্গায় বিসর্জন দেওয়ার পরই কাঠামো পাড়ে তুলে আনা হয়। পাশাপাশি প্রতিটি ঘাটেই থাকে ফুল-বেলপাতা-সহ পুজোর সরঞ্জাম ফেলার নির্দিষ্ট জায়গা। পুরসভার সাফাই বিভাগের কর্মীরা দ্রুতই আবর্জনা পরিস্কারে হাত লাগান। শনিবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। আলাদা আলাদা ডাম্পারে করে আবর্জনা এবং প্রতিমার কাঠামো সরিয়ে নিয়ে যাওয়া হয়।

শনিবার একাদশীর দিনও কলকাতার বাবুঘাট, বাজে কদমতলা ঘাট, জজেস ঘাট বা কুমারটুলি, বাগবাজার ঘাটে একে একে বহু প্রতিমা আসে বিসর্জনের জন্য। এদিনও সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন হচ্ছে কলকাতার ঘাটগুলিতে। পুরকর্মীদের পাশাপাশি প্রতিটি ঘাটেই রয়েছে প্রচুর পুলিশকর্মী। কোভিডবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক মানুষকেই ঘাটে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে প্রতিটি পুজো কমিটিকে। বাকি কাজটা সারছেন পুরকর্মীরাই। এদিনও বাবুঘাটে দেখা গেল গোটা এলাকা ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। অস্থায়ী নজরমিনারে সতর্ক রয়েছে পুলিশও। এদিন রাত পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জন।

Published by:

Share Link:

More Releted News:

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

অবশেষে পুর দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুজিত বসু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ