মহাকাশে তৈরি হল ইতিহাস

খরচ এবং ছবির বিষয় গোপন রাখা হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  মহাকাশে ছবি তৈরির কাজ শেষ করে রবিবার পৃথিবীর মাটি স্পর্শ করল রুশ অভিনেতা-নভোচরে দল। ভারতীয় সময় সকাল ১০: ৫ ঘ. তাঁরা অবতরণ করে। মহাকাশে ছিলেন  ১২দিন।  ছবি তৈরির খরচ গোপন রাখা হয়েছে। গোপন রাখা হয়েছে ছবির বিষয়। স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতুহল।

নাসা সূত্রে খবর, অভিনেত্রী য়ুলিয়া পেরেসিল্ড, ছবির প্রযোজক-তথা নির্দেশক ক্লিম শিপেঙ্কো এবং মহাকাশচারী-অভিনেতা ওলেগ নোভিত্‌স্কি নিয়ে চলতি মাসের গোড়ার দিকে সয়ুজ এমএস-১৮ মহাকাশযানে চেপে এরা মহাকাশে পাড়ি দিয়েছিলেন। 

মহাকাশে থাকাকালীন ছবি শুট করার সময় নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে। ভারতীয় সময় শুক্রবার রাত সওয়া ১০টা নাগাদ থর থর করে কেঁপে ওঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। জানা গিয়েছে, শুটিং শেষ করে পৃথিবীর উদ্দেশে রওনা দিতে তৈরি হচ্ছিল এই রুশ মহাকাশযান। পরীক্ষা চলছিল থ্রাস্টার ইঞ্জিনের। তখনই ঘটে বিপত্তি। মহাকাশযানের থ্রাস্টার ইঞ্জিনগুলি বন্ধ করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। ধাক্কায় থরথরিয়ে কেঁপে ওঠে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

 প্রসঙ্গত উল্লেখ্য মহাকাশ অভিযান শুরু হয়েছিল মস্কোর হাত ধরে। লাইকা নামে একটি কুকুরকে ব্যোমযানে চাপিয়ে অভিযানের সূত্রপাত। সময়ের হাত ধরে প্রযুক্তির উন্নতির পাশাপাশি অন্যান্য দেশ এই ক্ষেত্রে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারলেও রাশিয়া পিছিয়ে পড়ে। তাই, মহাকাশে ছবি তৈরি করে রাশিয়া বিশ্বের বাকি রাষ্ট্রকে চমকে দিতে চেয়েছিল। সে ক্ষেত্রে তারা অনেকটাই সফল। এখন ছবি কতটা সাড়া ফেলে সেটাই দেখার।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার