চা-মোমো সহযোগে টয়ট্রেনে রাইড, কার্শিয়াংয়ে চালু হল রেডপান্ডা এক্সপ্রেস

পুজোর ছুটির মরশুমে পর্যটকদের জন্য সুখবর। পর্যটকদের জন্য চালু হয়ে গেল টয়ট্রেনের আরও একটি জয় রাইড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এমনিতেই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ছুটির মরশুমে পর্যটকদের জন্য সুখবর। পর্যটকদের জন্য চালু হয়ে গেল টয়ট্রেনের আরও একটি জয় রাইড। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এমনিতেই ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে। এই স্বপ্নের ট্রেন যাত্রা অনেকের কাছেই অমূল্য। এই সুযোগই কাজে লাগাতে উদ্যোগী হয়েছে রেলমন্ত্রক। একের পর এক জয় রাইডের ঘোষণা করছে রেল। শনিবার কার্যত নিঃশব্দেই চালু হল আরেকটি জয় রাইড। যার পোশাকী নাম রেডপান্ডা এক্সপ্রেস।

রেল সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহের শনি ও রবিবার ছুটির দিনে এই রেডপান্ডা এক্সপ্রেস চলবে। কার্শিয়াং থেকে এই পর্যটক স্পেশাল টয়ট্রেনটি ছেড়ে ২ ঘণ্টা পর ফের ফিরে আসবে কার্শিয়াংয়ে। ওই দুই দিন সকাল ১১টায় ছাড়বে বিশেষ ট্রেনটি। কার্শিয়াং থেকে ট্রেনটি ছেড়ে একটি বিশেষ স্টপেজে গিয়েই থামবে রেডপান্ডা এক্সপ্রেস। সেটি হল গিদ্দা পাহাড়ের রক গার্ডেনে। সেখানে ১০-১৫ মিনিটের বিরতি। সেখানে ছবি-সেলফি তুলতে পারেন দেদার। এছাড়া চা-কফি-মোমো বা স্ন্যাক্স সহযোগে প্রকৃতির শোভা দেখুন। ফের চেপে বসুন ট্রেনে। রেডপান্ডা এক্সপ্রেস ফের পাহাড়ের খাঁজে খাঁজে আপনাকে ঘুরিয়ে ফের নিয়ে আসবে রক গার্ডেনে। এবার পড়ন্ত বিকেলে পাহাড়ের অন্যরূপ দেখেতে পাবেন পর্যটকরা। সেই সঙ্গে মহানদীর অপরূপ সৌন্দর্যও দেখতে পাবেন পর্যটকরা।

দার্জিলিংয়ে আগে থেকেই টয়ট্রেনের জয় রাইড জনপ্রিয় ছিল। সেটি দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন পর্যন্ত যায়। এরপর ফের ফিরে আসে দার্জিলিংয়ে। পুজোর আগেই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে চালু করে টি-গার্ডেন সাফারি রাইড। এটি মূলত শিলিগুড়ি থেকে ছেড়ে চা বাগান এবং জঙ্গলের পথ পেরিয়ে ফের নিয়ে আসে শিলিগুড়িতে। এবার চালু হল রেডপান্ডা এক্সপ্রেস। এটি মূলত কার্শিয়াংকে কেন্দ্র করেই পরিষেবা দেবে বলে জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর এ কে মিশ্র। ফলে যারা কার্শিয়াং বেড়াতে আসার প্ল্যান করছেন, তাঁদের জন্য বাড়তি পাওনা হয়ে গেল টয়ট্রেনের এই জয় রাইড।

ফুলিয়ার ত্রাস নীলরতন ঘোষ গ্রেফতার, উদ্ধার ধারাল অস্ত্র

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

ভাঙনের মুখে দমদম পুরবোর্ড! ইস্তফা দিলেন পুরপ্রধান ও ভাইস চেয়ারম্যান

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

গয়েশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার, শোকের ছায়া আনন্দপল্লীতে

‘১৫ বছরে উন্নয়নের কাজ হয়নি’, মমতাকে নিশানা ‘দিদি নং ১’ রচনার

তর্জন-গর্জনই সার, বাংলো খালির জন্য ৩০ দিন সময় চাইলেন রাবড়ি দেবী

মহা বিপদে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় NIA-র চার্জশিটে নাম দাপুটে নেতার

‘পাহাড়ে বন্ধ চা বাগান খোলাকে অগ্রাধিকার দেওয়া হবে’ ঘোষণা শুভেন্দুর

কলকাতা-সহ দক্ষিণের ৭ জেলায় ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, জারি লাল সতর্কতা

১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ শুরু পাহাড়ে, ঘোষণা শুভেন্দুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, বাংলাদেশের মাটিতে চিনকে বিশাল সুবিধা দিল তারেক সরকার

জলে ডুবে শিশুমৃত্যু, শোকাহত পরিবারের পাশে মন্ত্রী রাজেশ মাহাতো

প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন, শিহরে ওঠার মতো ঘটনা মৌড়িগ্রাম স্টেশনে