সিসিইউ বেডে শুয়েই তরুণ মজুমদার লিখলেন ‘ছবি কিন্তু হবেই’

স্বাস্থের খুঁটিনাটি আরও ভালভাবে খতিয়ে দেখছে মেডিকেল বোর্ড। তারপরেই নেওয়া হবে সাধারণ ওয়ার্ডে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসকেএম (SSKM) হাসপাতালের সিসিইউয়েই (CCU)  শুয়ে রয়েছেন পরিচালক তরুণ মজুমদার (DIRECTOR TARUN MAJUMDAR)। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা স্থিতিশীল। তবে সেই সঙ্গে চিকিৎসকদের বক্তব্য, বিপদমুক্ত নন প্রখ্যাত পরিচালক। তবে শরীর ভেঙে পড়লেও ভাঙেনি মন। মন প্রাণ জুড়ে শুধুই ছবি (FILM)।

সামান্য সুস্থ হয়েছেন পরিচালক। আর মন জুড়ে আবারও  অবাধ বিচরণ করছে, চলচ্চিত্র। জানা গিয়েছে, সম্প্রতি পুরুলিয়াতে তথ্যচিত্রের রেকি করে এসেছিলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, ‘দাদার কীর্তি’র স্রষ্টার রক্তচাপ রয়েছে নিচের দিকে। তাই স্বাস্থের খুঁটিনাটি আরও ভালভাবে খতিয়ে দেখছে মেডিকেল বোর্ড। তারপরেই নেওয়া হবে সাধারণ ওয়ার্ডে রাখা হবে কি না, সেই সিদ্ধান্ত।

উল্লেখ্য মেডিক্যাল বোর্ডে রয়েছেন, চেস্ট মেডিসিন চিকিৎসক সোমনাথ কুণ্ডু, নেফ্রলজিস্ট অর্পিতা রায়চৌধুরী, কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল, মেডিসিন চিকিৎসক সৌমিত্র ঘোষ, নিউরো মেডিসিন চিকিৎসক বিমান রায় প্রমুখ।

মেডিক্যাল বোর্ড সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ বিপদমুক্ত না হলেও, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পরিচালক। কিডনি ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। উল্লেখ্য, শ্বাসনালীতে অস্ত্র প্রচারের জন্য কথা বলা বন্ধ প্রখ্যাত পরিচালকের। মনের ভাব প্রকাশ করছেন লিখেই।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, পরিচালক বেডে শুয়েই লিখেছেন, ‘ছবি কিন্তু হবেই’। আর এই খবরেই আপ্লুত চলচ্চিত্র প্রেমী, ইন্ডাস্ট্রি, অগণিত ভক্ত থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সকলেরই অপেক্ষা, কবে সুস্থ হয়ে উঠে ফের ঝাঁপিয়ে পড়ে বলবেন, লাইট- ক্যামেরা- অ্যাকশন।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা