হেলমেট না পরে বাইক চালিয়ে মৃত্যু হলেও মিলবে বিমার পুরো টাকা

কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান, কেউ হেলমেট পরেনি মানে এটা ধরে নেওয়া যায় না যে মরে যাওয়ার ইচ্ছা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: হেলমেট না পরে বাইক চালানোর সময় যদি মৃত্যু হয়, তাহলেও মিলবে বিমার পুরো টাকা। শুক্রবার কলকাতা হাইকোর্ট এমনই রায় দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত জানান, কেউ হেলমেট পরেনি মানে এটা ধরে নেওয়া যায় না যে মরে যাওয়ার ইচ্ছা ছিল।

১১ বছর আগে ২০১১ সালের ১৫ জুলাই বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন মেহতাব হোসেন (২৯) নামের এক বেসরকারি ব্যাঙ্ক কর্মী। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে তিনি গুরুতরভাবে জখম হন। এর পর ওই যুবককে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় মেহতাব হোসেনের। ওই যুবক প্রায় ১৬ হাজার টাকা বেতন পেতেন। তাঁর মৃত্যুর পর ওই যুবকের মা সায়রা বানু বিমার টাকা পাওয়ার জন্য আলিপুরের মোটর ট্রাইবিউনালে আবেদন জানান। ২০১৩ সালে ট্রাইবিউনাল প্রায় ৮ লাখ টাকা বছরে ৯ শতাংশ সুদ সহ দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তাঁর পাওয়ার কথা ছিল সুদ সহ মোট ২০ লাখ টাকা। ২০১৩ সালে বিমা কোম্পানি ৮ লাখ ৭৫ হাজার টাকার চেক দেয়। এর পর বকেয়া টাকার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সায়রা।

বিমা কোম্পানির তরফে আদালতে বলা হয়, ওই যুবক যেহেতু হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন। তাই বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনার শিকার হন তিনি। এর পর হাইকোর্টের বিচারপতি জানান, বিমা কোম্পানির এই যুক্তি আইনের চোখে গ্রাহ্য নয়। কলকাতা হাইকোর্ট ওই বিমা কোম্পানিকে বকেয়া ১১ লাখ টাকা আগামী চার সপ্তাহের মধ্যে দেওয়ার নির্দেশ দেয়। বিচারপতি সামন্ত বলেন, কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালেই প্রমাণিত হয় না যে সে মৃত্যু কামনা করেছিল। এক্ষেত্রে নিহতের পরিবারকে পুরো টাকা মিটিয়ে দিতে হবে।

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত