আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হোম থেকে নিখোঁজ আবাসিক, চাঞ্চল্য উত্তরপাড়ায়

নিজস্ব প্রতিনিধি: হোম থেকে এক আবাসিকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল। হুগলি জেলার উত্তরপাড়ায় একটি সরকারি হোম থেকে এক আবাসিক নিখোঁজ হয়েছেন হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। যদিও এই বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি হোম কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছ, উত্তরপাড়ায় ওই সরকারি হোম থেকে নিখোঁজ হওয়া আবাসিকের নাম মিতা বাগদি। তাঁর স্থায়ী কোনও মাথা গোঁজার ঠাঁই ছিল না। শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। অবশেষে উত্তরপাড়ায় ভবঘুরেদের জন্য ওই সরকারি হোমে থাকার ব্যবস্থা হয় মহিলার। কিন্তু কীভাবে নিখোঁজ হলেন ওই আবাসিক? জানা গিয়েছে, হোমে থাকাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েছিলেন মিতা। তাঁর অসুস্থতার পর শুক্রবার তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। অভিযোগ চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি। কিন্তু কী ভাবে হাসপাতাল থেকে ওই আবসিক নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে কিছু জানাতে পারছেন না কেউ। অন্যদিকে আবাসিক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য উত্তরপাড়ায় হোম থেকে আবাসিক নিখোঁজ হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে হুগলির উত্তরপাড়ায় সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক আবাসিক। আচমকা আবসিক বেপাত্তা হয়ে যাওয়ায় খোঁজ শুরু করে সবাই। অবশেষে ব্যান্ডেল থেকে তাঁকে পাওয়া যায়। সেখান থেকে ওই নিখোঁজ আবাসিককে উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তিন মাস না যেতে যেতে আবার আবাসিক নিখোঁজ হওয়ার ঘটনায় হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ