সেকি! দশম পাস রণবীরই নাকি কাপুর পরিবারের একমাত্র ‘শিক্ষিত’ ছেলে

রণবীরই নাকি সেই পরিবারের প্রথম ছেলে যে কিনা ক্লাস টেন পাশ করেছিলেন। আর তাতেই নাকি আনন্দে বুঁদ হয়েছিল পরিবার। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাপুর পরিবারের অভিনয়ের ইতিহাস সকলের জানা। পৃথ্বীরাজ কাপুরের সময় থেকে বর্তমান সময়ের রণবীর কাপুর পর্যন্ত। অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। কিন্তু পড়াশোনা? পড়াশোনার দৌড়ে কাপুর পরিবার ঠিক কতটা এগিয়ে তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এক সাক্ষাৎকারে সম্প্রতি রণবীর কাপুর সেই তথ্যই সামনে এনেছেন। আর সেখানেই জানা গেল যে প্রজন্মের পর প্রজন্ম কাপুর পরিবারে অভিনয়ে ইতিহাস তৈরি করলেও তাঁরা পড়াশোনাতে সেভাবে কেউই এগিয়ে ছিলেন না। রণবীরই নাকি সেই পরিবারের প্রথম ছেলে যে কিনা ক্লাস টেন পাশ করেছিলেন। আর তাতেই নাকি আনন্দে বুঁদ হয়েছিল পরিবার। 

তবে পরিবার যতই আনন্দে মাতোয়ারা হোক না কেন ফলাফল ছিল অতি সাধারণ। রণবীর নিজেই নাকি জানিয়েছিলেন সেকথা। মাত্র ৫৩.৪ শতাংশ নম্বর পেয়ে দশম শ্রেণী উত্তীর্ণ হয়েছিলেন অভিনেতা। তাহলে তাঁর পরিবারের বাকি পুরুষ অর্থাৎ তাঁর বাবা কাকা বা দাদুর শিক্ষাগত যোগ্যতা কী? ক্যাসিনোভা বয় জানিয়েছেন তাঁর বাবা অর্থাৎ ঋষি কাপুর অষ্টম শ্রেণীতে ফেল করেন। তাঁর কাকা নবম শ্রেণী ও দাদু ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। স্কুলের গণ্ডি পেরোনোর পর বিদেশে অভিনয় নিয়ে বেশ কিছু কোর্স করতে যান রণবীর। পরিবার সূত্রে তাঁর রক্তেও ছিল অভিনয়ের প্রতি ঝোঁক। 

২০০৭ সালে বিদেশ থেকে ফিরে সঞ্জয় লীলা বনশালীর ছবির মাধ্যমে বি-টাউনে পা রাখেন রণবীর। ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম তাঁর অভিনয় দেখেন দর্শক। সেই ছবি যদিও ফ্লপ হয় কিন্তু ক্যাসিনোভা বয়ের লুক দেখেই মুগ্ধ হন তাঁর মহিলা ফ্যানেরা। এরপর একের পর এক হিট ছবি। দর্শককে উপহার দিয়েছেন তিনি। তবে হ্যাঁ, এই মুহূর্তে ‘ক্যাসিনভা’ তকমা না দিয়ে বরং দায়িত্বশীল স্বামী বললেই তাঁকে ভালো হয়। কারণ, ‘ডাল-ভাতের’ মত স্ত্রী আলিয়াই এখন তাঁর গোটা জীবনটা জুড়ে রয়েছেন। বিয়ের পর এখন বাবা হতে চলেছেন রণবীর। তাই অতীতের সেই ক্যাজুয়াল ভাবে জীবনকে নেওয়া বা ‘হাক্কা নুডলস’ বা ‘তন্দুরি কাবাব’এর মত জীবনকে উপভোগ করতে না ছুটে মন দিয়ে কাজ করে পরিবারকে সুখে রাখার দায়বদ্ধতাই এখন তাঁর কাঁধে বেশি।  

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ