বাংলাদেশে প্রহসনের নির্বাচনে ভোট দিল ৫ বছরের শিশুও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের জাতীয় সংসদ নির্বাচনের নামে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রহসন চলেছে দিনভর, তার জলজ্যান্ত প্রমাণ মিলতে শুরু করেছে। কোনও বুথে মৃত ভোটার ভোট দিয়েছেন। আবার কোনও বুথে সোজা হাজির হয়ে জীবনের প্রথম ভোট দিয়েছে পাঁচ বছরের শিশু। আবার কোথাও বুথ দখল করে ব্যালটের পর ব্যালটে ছাপ্পা মেরে গিয়েছে রাজনৈতিক দলের কর্মীরা। আর ওই সব ছবি সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটের হার বেশি দেখানোর জন্য এমন প্রহসনের দরকার ছিল কী? যদিও নির্বাচন কমিশনের কর্তারা এ বিষয়ে মুখ খুলতে চাননি।

এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছিল জাতীয় সংসদের ২৯৯ আসনে ভোটগ্রহণ। জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত ছিল শেরপুর-৩ আসনের নির্বাচন। বেলা গড়াতেই বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসতে শুরু করে। বহু জায়গায় বুথ দখলে নেমে পড়ে জামায়াতের সশস্ত্র ক্যাডার বাহিনী। বুথ দখল নিয়ে বিভিন্ন জায়গায় শুরু হয় ঝামেলা। বহু জায়গায় ভোট শুরুর আগেই ব্যালট বাক্স ভরা ছিল বলে অভিযোগ করেছেন সাধারন ভোটাররা। এমনকি ভোট দিতে গিয়ে ‘আগেই ভোট পরে গিয়েছে’ বলে শুনতে হয়েছে বৈধ ভোটারকেও। বোমাবাজি থেকে ছাপ্পা ভোট-কিছু বাদ যায়নি। দিন ভর চলা অশান্তির ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয় জন। দুপুর দুটো পর্যন্ত ৩৩ হাজার কেন্দ্রে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনের সচিব আখতার আমেদ। কিন্তু বিকেল সাড়ে চারটের সময়ে ভোটগ্রহণ শেষ হওয়ার সাড়ে তিন ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কমিশনের তরফ থেকে কত শতাংশ ভোট পড়েছে তা নিয়ে কোনও তথ্য দিতে পারেননি কমিশনের কর্তারা। ফলে সন্দেহ ক্রমশ দানা বাঁধছে।

যদিও কমিশনের তরফে এদিন সকাল থেকেই আজগুবি তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতির হার কম সত্বেও কমিশনের তরফে দেওয়া তথ্যে দেখা যাচ্ছে এক ঘন্টায় ভোট পড়েছে আড়াই কোটি। কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হল, সেই প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ছবি। তাতে দেখা যাচ্ছে ৫ থেকে সাত বছরের শিশুরাও ভোটকেন্দ্রে হাজির হয়ে বহাল তবিয়তে ব্যালটে সিল মেরে বাক্সে পুরেছে। রাজনৈতিক বিশ্লেষকরা তাই খানিকটা রসিকতার সুরে বলেছেন, ‘বাংলাদেশ আছে বাংলাদেশেই।’

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড