চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেতনের টাকায় সবুজ বিল্পব এই তরুণের

আন্তর্জাতিক ডেস্ক:  ছোটো থেকেই গাছের প্রতি ভালোবাসা। সেই ভালোবাসাকে সার্থকরূপ দিতে নিজের বেতনের টাকার সিংহভাগ খরচ করলেন শহর সাজিয়ে তুলতে। রোপণ করলেন সাত হাজার গাছ। সময় লাগল সাত বছর।

এমনই এক আশ্চর্য ঘটনার সাক্ষী রইল বাংলাদেশ। সাত বছরে সাত হাজার গাছ লাগিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন টাপুরচর প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। বাংলাদেশের একটি দৈনিকের প্রতিনিধিকে তিনি জানিয়েছেন, ছোটো থেকেই গাছঅন্ত প্রাণ। স্বপ্ন দেখেছিলেন হলোখানা-সহ কুড়িগ্রামের বিভিন্ন রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ফুল এবং ভেষজ উদ্ভিদের গাছ লাগিয়ে সাঁজিয়ে তোলার। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। চেয়েছিলেন জমি। এলাকার মানুষ আনোয়ারকে নিরাশ করেনি। জমিতেই শুরু করেন নার্সারি তৈরি করে গাছের চারা রোপণ করেন। সমান্তরালভাবে চলে বৃক্ষরোপণ কর্মসূচি।

সে দেশের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,’ এখনও পর্যন্ত কুড়িগ্রামের বিভিন্ন জায়গায় সাড়ে সাত হাজার গাছ লাগিয়েছি। সরকারি কর্মী হওয়ায় খুব বেশি বেতন পাই না। বেতনের টাকা থেকে প্রত্যেক মাসে বৃক্ষরোপণের জন্য এক হাজার টাকা করে ব্যয় করি।

তারামন বিবি সড়কে দীর্ঘ আট কিলোমিটার রাস্তায় বিভিন্ন ধরনের প্রায় পাঁচশো গাছের চারা রোপণ করেছেন আনোয়ার। বেশ কয়েকটি গাছে ফলও এসেছে। হলোখানা ইউনিয়ন পরিষদ থেকে কুড়িগ্রাম পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তাজুড়ে ফল ও ফুলের গাছ রোপণ করেছেন আনোয়ার। টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল খালেক বলেন, ‘বৃক্ষপ্রিয় আনোয়ার হোসেন টাপুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমএলএসএস। পরিবেশের প্রতি ভালোবাসা দীর্ঘদিনের। বেতনের টাকা অনেকেই অনেকরকমভাবে খরচ করে। কিন্তু আনোয়ার তাঁর বেতনের টাকা যেভাবে খরচ করেছে, তা সত্যিই প্রশংসনীয়।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ