আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনাকে ফাঁসানো চলছে, খুনের পরে এবার অপহরণের মামলা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গায়ের জোরে ক্ষমতা থেকে হঠিয়ে শুধু দেশ ছাড়া করা-ই হয়নি শেখ হাসিনাকে। প্রতিশোধস্পৃহার নখদাঁত বেরও করেছে মুহাম্মদ ইউনূসের ‘রাজাকার’ সরকার। মঙ্গলবারই দেশ ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল খুনের মামলা। আর বুধবার দায়ের হল অপহরণের মামলা। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, একের পর এক মামলা দায়ের করে মুজিব কন্যার বাংলাদেশে ফিরে আসার পথ বন্ধ করতে চাইছে আইএসআইয়ের হাতের ক্রীড়নক অন্তর্বর্তী সরকার।

সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগ তুলে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানমা শাকিউল সুমু চৌধুরীর এজলাসে মামলা দায়ের করেন হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতা সোহেল রানা। ওই আর্জি শোনার সঙ্গে সঙ্গেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপহরণের মামলা দায়েরর নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক, প্রাক্তন পুলিশ প্রধান শহীদুল হক, প্রাক্তন র‍্যাব ডিজি বেনজির আহমেদ এবং র‍্যাবের অজ্ঞাত ২৫ সদস্যের বিরুদ্ধেও মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবারই কোটা আন্দোলনের সময়ে নাশকতা চালাতে গিয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-সহ সাতজনের বিরুদ্ধে খুনের মামলা দায়েরর নির্দেশ দিয়েছিল আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজেশ চৌধুরী মোহাম্মদপুর থানাকে প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খুনের মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ