চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের পরে এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার ছাড়লেন বাংলাদেশের প্রাক্তন সেনা আধিকারিকরা। আজ শনিবার রাজধানী ঢাকায় এক সমাবেশে প্রাক্তন সেনা সদস্যরা দিল্লির মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যে কোনও শত্রুর মোকাবিলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, ভয় দেখাবেন না। আমরা শুধু সশস্ত্র বাহিনী নই, আমাদের সঙ্গে ১৭ কোটি জনতা আছে আপনাদের সীমান্তেই রুখে দিতে।’

হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ায় সম্প্রতি ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে মোল্লা ইউনূসের পুলিশ। গত ২৬ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলে বন্দি রয়েছেন তিনি।  গত কয়েকদিন ধরেই হিন্দু নির্যাতন ও চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। ভারত আচমকাই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে এমন আশঙ্কায় হাড়কাঁপুনি ধরেছে বাংলাদেশের প্রশাসনের শীর্ষ কর্তাদের মনে। ভারত আক্রমণ করলে যাতে পাল্টা প্রত্যাঘাত করা যায়, তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

সেনাবাহিনীর প্রস্তুতির পাশাপাশি শুরু হয়েছে ভারত বিদ্বেষী আন্দোলন। পাকিস্তানপন্থী বুদ্ধিজীবীদের পাশাপাশি প্রাক্তন সেনা আধিকারিকদের নামিয়ে দিয়েছে মোল্লা ইউনূস সরকার। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার রাওয়া কমপ্লেক্সের নিচে এক সমাবেশ করেন প্রাক্তন সেনা সদস্য ও আধিকারিকরা। ওই সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে হুমকি দিয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মণীশ দেওয়ান বলেন, ‘‘আজ পুনরায় আবার এখানে জমায়েত হয়েছি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। ভারতের প্রধানমন্ত্রী মোদিজি, অমিতজি এবং রাজনাথজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যে কোনও শত্রু মোকাবিলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না, ভয় দেখাবেন না। আমরা শুধু সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সঙ্গে আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে।’

আর এক প্রাক্তন সেনা আধিকারিক অবসরপ্রাপ্ত কর্নেল লুৎফুল হক বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সকল জাতীয় চুক্তিগুলো প্রকাশ করা হোক। যে সব ভারতীয়রা বাংলাদেশে আছে, তাদের ফেরত পাঠানো হোক। যে সব ভারতীয় মিডিয়া সরকারের বিরুদ্ধে বিষোদ্বাগার করছে সেই সংবাদমাধ্যমগুলির উপরে নিষেধাজ্ঞা জারি হোক।’ ভারতের হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, ‘সম্প্রতি বাংলাদেশের লেডি ফেরাউন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু নেতৃত্বের শ্যেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে। তাদের ইদানিংকালের কর্মকাণ্ড এটা সুস্পষ্টভাবে প্রমাণ করে। কিন্তু ভারতের ভুলে যাওয়া উচিত নয়, সশস্ত্র বাহিনীর লাখ লাখ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার সবসময় এদেশের জনগণের পাশে ছিল, থাকবে। আমরা যে কোনও প্রয়োজনে দেশের জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ