চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে এবার প্রতিবাদ মিছিলে হামলা, চলল গুলি

আন্তর্জাতিক ডেস্ক:   মন্দির, পুজো মণ্ডপের পর এবার প্রতিবাদ মিছিল লক্ষ্য করে চলল হামলা। ঘটনাটি ঘটেছে ফেনি শহরে, শনিবার বিকেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। শূন্যে কয়েক রাউন্ড গুলি করে। ঘটনায় কম করে ১৫ জন আহত হয়েছেন।

জানা গিয়েছে, শনিবার বিকেলে জেলা উদযাপন পরিষদ এক মানবন্ধনের আয়োজন করে। ওই মানববন্ধন লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় কয়েকজন ঢিল ছুড়লে এলাকা তেতে ওঠে। দুষ্কৃতীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। কয়েকটি মন্দির ভাঙচুর করে।

খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীকে বেশ বেগ পেতে হয়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পুলিশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায়। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি আপাত শান্ত থাকলেও এলাকা থমথম করছে।  জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ শূন্যে কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

বাংলাদেশে মন্দির-পুজো মণ্ডপে তাণ্ডবের প্রতিবাদে নোয়াখালির চৌমুহনিতে শুরু হয়েছে বিক্ষোভ। চট্টগ্রামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনভর মিছিল, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের ডাক দেয়। চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে তিন দিনে কম করেও ৭০টি মণ্ডপে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০টি বাড়ি এবং ৫০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চলে।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ