দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Omicron: দেশে আরও ১০ জনের দেহে শনাক্ত অতি সংক্রামক প্রজাতি

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। দেশে ওমিক্রনের থাবা ক্রমশই চওড়া হয়েছে। নতুন করে আরও ১০ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ২০ জনের শরীরে করোনার অতি সংক্রামক প্রজাতি শনাক্ত হল। আর এই পরিসংখ্যান স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করেছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত মহিলা ক্রিকেট দলের দুই সদস্যের শরীরে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তার দুই সপ্তাহ বাদে এক পুরুষের শরীরে অতি সংক্রামক প্রজাতি ধরা পড়ে। তার পরে একসঙ্গে চার জন আক্রান্ত হয়েছিলেন। তার পরে আরও তিনজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। আক্রান্তদের সবারই সাম্প্রতিক অতীতে বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে। তবে দৈনিক মৃত্যু কমেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ‘মারণ ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও একজন। এ নিয়ে দেশে করোনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮ হাজার ৯৮ জনে। সবচেয়ে উদ্বেগের হল, শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ ছাড়িয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ