জঙ্গি সংগঠন জামাতুল আনসারকে নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশবিরোধী এবং নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে নতুন গজিয়ে ওঠা জঙ্গি সংগঠন  জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখার পক্ষ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নয়টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হল।

গত কয়েক মাস ধরেই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছিল জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া। বান্দরবান-সহ পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় গোপনে প্রশিক্ষণ শিবির খুলে জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছিল। তরুণ ও নবীন প্রজন্মের একাংশ ওই জঙ্গি সংগঠনের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। ফলে প্রশাসনের মাথাব্যাথা বাড়ছিল। দীর্ঘদিন ধরেই নব্য জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন প্রাক্তন পুলিশ আধিকারিকরা। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করার কথা জানিয়ে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী। সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হল।’

এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে নয়টি সংগঠনকে নিষিদ্ধ করা হল। জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি), ২০০৫ সালের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-কে (জেএমবি) নিষিদ্ধ করা হয়। ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর ও ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলাকে টিম নিষিদ্ধ করা হয়। এর পরে ২০১৭ সালের পয়লা মার্চ জঙ্গি সংগঠন হিসেবে ‘আনসার আল ইসলাম’-কে নিষিদ্ধ করে প্রশাসন। ২০১৯ সালের ৫ নভেম্বর নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’।

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা