চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার রাত থেকেই শুরু শৈত্যপ্রবাহ, পারদ নামবে ৬-৮ ডিগ্রিতে

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পৌষ মাসের শুরু থেকেই জাঁকিয়ে পড়তে শুরু করেছে শীত। প্রতিদিনই পারদ নামছে। শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এসেছে। এদিনই আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়েছে, রবিবার রাত থেকেই দেশের বিভিন্ন অংশে শৈত্যপ্রবাহ শুরু হবে। এক ধাক্কায় তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ। বুধবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে।

আবহবিদ রুহুল কুদ্দুস এদিন সাংবাদিকদের জানান,শনিবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়াতে। তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ১১.৪ ডিগ্রি, রংপুর ও ময়মনসিংহে ১২.৬ ডিগ্রি, খুলনায় ১৩.৪ ডিগ্রি, সিলেটে ১৪.৪ ডিগ্রি, বরিশালে ১৫ ডিগ্রি, চট্টগ্রামে ১৬ ডিগ্রি এবং রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রবিবার থেকে শুরু হবে শৈত্যপ্রবাহ। ডিসেম্বর মাসের শেষের দিকে দেশের দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অন্য স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী অববাহিকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’ 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সাধারণত কোনও এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ